Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাহাড়ে মাছ চাষে নীরব বিপ্লবের কারিগর উদ্যোক্তা শাহজাহান

খাগড়াছড়ি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:২১
পাহাড়ে মাছ চাষে নীরব বিপ্লবের কারিগর উদ্যোক্তা শাহজাহান

ছবি: আগামীর সময়

লম্বা, ছিপছিপে গড়ন। মুখে সব সময় লেগে থাকে সরল হাসি। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী মুসলিমপাড়ার মাছচাষি মো. শাহজাহান। পাহাড়ি জনপদে মাছ চাষে তিনি যেন নীরব এক বিপ্লব ঘটিয়েছেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই উপজেলা মৎস্য কর্মকর্তাদের পরামর্শে শুরু করেছিলেন মাছ চাষ। বর্তমানে তিনি একজন সফল মাছচাষি ও উদ্যোক্তা।

দীঘিনালা সদর থেকে সাজেকগামী সড়কে, দীঘিনালা সেনানিবাসের কিছুটা আগে কবাখালী মুসলিমপাড়ায় শাহজাহানের প্রায় ১০ বিঘা আয়তনের বড় পুকুরটি অবস্থিত। পুকুরের পানিতে নজর দিলেই বোঝা যায়, সেখানে মাছের প্রাচুর্য রয়েছে। এ ছাড়া তার আরও পাঁচটি ছোট পুকুর রয়েছে। মাছ চাষের পাশাপাশি তিনি রেণু উৎপাদন এবং পোনা বিক্রির কাজও করেন।

‘আগামীর সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে শাহজাহান জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তিনি মাছ চাষ শুরু করেছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তাদের পরামর্শই ছিল তার পথচলার মূল প্রেরণা। শুরুতে লাভ-লোকসান দুই-ই ছিল। একাধিকবার লোকসানের মুখে পড়লেও তিনি হাল ছাড়েননি। ধৈর্য ও পরিশ্রমের ফল হিসেবে বর্তমানে বছরে ৭৫ থেকে ৮০ লাখ টাকার মাছ ও পোনা বিক্রি করেন।

তিনি জানান, দীঘিনালা উপজেলায় তিনিই একমাত্র রেণুচাষি। প্রতি বছর ৪ থেকে ৫ কেজি রেণু সংগ্রহ করে তা থেকে পোনা উৎপাদন এবং বাজারজাত করেন।

তবে গত বছরের বন্যা তার জন্য বড় ধাক্কা হয়ে আসে। তিনি বলেছেন, ‘বন্যায় আমার চারটি পুকুর তলিয়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মাছ ভেসে যায়। এরপর থেকে বড় আকারের মাছ চাষে ঝুঁকি বেড়ে গেছে। ইচ্ছা থাকলেও এখন আর বড় মাছ চাষ করতে পারছি না।’

শাহজাহান জানিয়েছেন, তিনি পুকুরের পাড় উঁচু করেছেন এবং চারদিকে জাল দিয়ে ঘিরে রেখেছেন। কিন্তু পুকুরের পাশ দিয়ে চলে যাওয়া একটি সড়ক দিয়ে বর্ষার সময় ঢলের পানি প্রবেশ করে পুকুর ভরে যায়। তখন মাছ রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপজেলা মৎস্য অফিস, বিভিন্ন সময়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতার কথা। তাদের আন্তরিক সহায়তাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি জানান।

শাহজাহান, তার তিন ছেলে এবং আরও ছয় থেকে সাতজন শ্রমিক প্রতিদিন মাছ চাষের কাজে নিয়োজিত থাকেন। তবে বছরের একটি বড় সময় তাকে আর্থিক সংকটে পড়তে হয়। কারণ শ্রমিকের মজুরি, মাছের খাদ্য ও ওষুধের মূল্য নগদ পরিশোধ করতে হয়।

দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা বলেছেন, ‘আমি কয়েক মাস আগে এখানে যোগদান করেছি। এরই মধ্যে দুবার শাহজাহানের খামার পরিদর্শন করেছি। তার মাছ চাষ অত্যন্ত পরিকল্পিত ও প্রশংসনীয়। আমার পূর্বসূরি মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।’

খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ বলেছেন, ‘শাহজাহান একজন আদর্শ মাছচাষি। তার সাফল্যের স্বীকৃতি হিসেবে এ বছর তাকে পদক প্রদানের জন্য আমরা সুপারিশ করেছি।

খাগড়াছড়িদীঘিনালামাছচাষি মো. শাহজাহান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর