Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, পলাতক দুই আসামি সুনামগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, পলাতক দুই আসামি সুনামগঞ্জে গ্রেপ্তার

মামুনুর রশীদ ও সুয়াইবুর রহমান ছেবুর। সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যা মামলায় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

গতকাল সোমবার ভোরে সুনামগঞ্জের দিরাই উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গোরাগ্রাম গ্রামের মামুনুর রশীদ (৩৬) ও সুয়াইবুর রহমান ছেবুর (৩৮)।

এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আরও পড়ুন

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

১১ অক্টোবর ২০২৬

তিনি জানান, গত ১১ অক্টোবর ভোরে উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় বদরুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার হাদারপার গ্রামে। তিনি রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি ব্যবসা করতেন বদরুল।

পুলিশ জানায়, বালু-পাথরসহ বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে বদরুল আলমের বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। ঘটনার আগের রাতে ব্যবসায়িক কাজে ছাদেক আলীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন বদরুল। পরদিন ভোরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে গোরাগ্রাম এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে ছাদেককেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বদরুলের ভাই গোয়াইনঘাট থানায় হত্যা মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উশনপুর এলাকায় এবং ভোরে নন্দীপুর এলাকায় যৌথ অভিযান চালায় এসআরবি-৯ ও সিপিসি-৩। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ৪ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেটযুবদল নেতা হত্যাগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে