Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তিপণ দিয়ে শিশু উদ্ধারের 'সংবাদ' সম্মেলন করে জানাল পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৯:৪৪
মুক্তিপণ দিয়ে শিশু উদ্ধারের 'সংবাদ' সম্মেলন করে জানাল পুলিশ

ছবি: আগামীর সময়

অপহরণের পর পাঁচ বছরের এক শিশুকে হত্যার ভয় দেখিয়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভয়ে পুলিশকে না জানিয়ে পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত তিন লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরই শিশুটি পরিবারের কাছে ফিরে আসে। কয়েকদিন পর অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে ঘটনাটি তুলে ধরেছে কক্সবাজার জেলা পুলিশ।

আজ বুধবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান জানিয়েছেন, গত ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার বাসিন্দা জুনায়েদ ও পারমিন আরা দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে রহমত আলী অপহৃত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপহরণকারীরা শিশুটিকে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্তানের জীবন বাঁচাতে পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন নগদ নম্বরে তিন লাখ ২০ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পরই শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

কূটনীতিক ফেরদৌসি শাহরিয়ারের জীবনাবসান

২৯ জুলাই ২০২৬

ঘটনার এক সপ্তাহ পর বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মো. জাকারিয়া প্রকাশ জকরিয়াকে (৩৭) আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিশুটির বাবা মো. জুনায়েদ বলেছেন, ওরা প্রথমে ছয় লাখ টাকা চেয়েছিল। পরে বিভিন্ন নগদ নম্বরে তিন লাখ ২০ হাজার টাকা পাঠানোর পর আমার সন্তানকে ছেড়ে দেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জাকারিয়াকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিশু রহমত আলী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে।

তবে পুলিশের এ ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম প্রশ্ন তুলেছেন, অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা পৌঁছানোর পরই যদি শিশুটি ফিরে আসে, তবে এমন অপরাধ ঠেকাতে আরও কার্যকর প্রতিরোধ ও দ্রুত পদক্ষেপ কতটা জরুরি সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তিপণপুলিশসংবাদ সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!