Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শহীদদের রক্তের ফোঁটায় ছাত্রশিবির আরও বিস্তার লাভ করেছে: সিবগাতুল্লাহ

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২১:২২
শেয়ার করুন:
শহীদদের রক্তের ফোঁটায় ছাত্রশিবির আরও বিস্তার লাভ করেছে: সিবগাতুল্লাহ

সংগৃহীত ছবি

‘ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন হামলা চালায়। এতে ছাত্রশিবিরের ভাইয়েরা শহীদ হন। তারা চেয়েছিল ছাত্রশিবিরের পথচলা বন্ধ করে দিতে। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম বন্ধ হয়নি বরং শহীদদের রক্তের ফোঁটায় ফোঁটায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা সারা বাংলাদেশে আরও বিস্তার লাভ করেছে’, বলছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বুধবার (১১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরে শিবিরের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সিবগাতুল্লাহ সিবগা বলছিলেন, ইসলামী ছাত্রশিবির রসূল (সা.) এর শেখানো আদর্শকে ধারণ করে রাজনীতি করছে। ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষার্থীরা দলে দলে সংগঠনে যোগদান করতে থাকে। তবে সংগঠনটির ইতিবাচক কার্যক্রম দেখে কিছু মহল এই দাওয়াতি কার্যক্রমকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ সাব্বিরের হত্যাকাণ্ডসহ শিবিরের চারজন নেতাকর্মীর হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছিল উল্লেখ করে কেন্দ্রীয় এই সেক্রেটারি বলছিলেন, যারা একসময় শিবিরের ওপর হামলা চালিয়েছিল, তারা আজ সংখ্যালঘু দলে পরিণত হয়েছে। বর্তমানে তারা ১ শতাংশ ভোটও পায় না। বাংলাদেশের জনগণ তাদের কার্যকলাপের কারণে তাদের প্রত্যাখ্যান করেছে।

ছাত্রশিবিরের এই কেন্দ্রীয় বলছিলেন, আগামী বিশ্বে নেতৃত্ব দেবে ইসলাম, ইনশাআল্লাহ। তাই ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভায় রাবি শাখার সেক্রেটারি মেহেদি হাসানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে রাবি শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলছিলেন, আজকে ১১ মার্চ আমরা যেভাবে ব্যথিত হই আমাদের চারজন সাথি ভাইকে হারিয়ে। ঠিক একইভাবে আমরা গর্বিত হই সে বাংলাদেশের এই জনপদে ইসলামী ছাত্রশিবিরের ইসলামি সমাজ বিনির্মাণে শাহাদাতের ধারা রচিত হয়েছিল প্রথম শহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সাব্বির ভাইয়ের রক্তের মাধ্যমে। আজকের এই দিনে আমাদের ভাইদের উপর বর্বর হামলা চালায় সন্ত্রাসী সংগঠনের সব নেতাকর্মীরা। সেখানে তাদেরকে এক ইটের উপর মাথা দিয়ে অন্য ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। কিন্তু সেই সন্ত্রাসীরা এখনো রাজনীতি করে বেড়াচ্ছে। তাদেরকে অতিদ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আবুল হাশেম, জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডা মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান, রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি ডা: সাখাওয়াত হোসেন ও শহীদ সাব্বির-এর ছোট ভাই আকরাম হোসেন। এছাড়াও রাবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরনবীনবরণরাজশাহী বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার