Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সীমান্তে ‘পুশইন’ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসকের

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২১:৫৪
সীমান্তে ‘পুশইন’ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসকের

ছবি: আগামীর সময়

রাজশাহীর পবা উপজেলার পদ্মার চরাঞ্চলে আয়োজিত এক মতবিনিময় সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। একই সঙ্গে চরাঞ্চলের মানুষের চিকিৎসা, যোগাযোগ ও দুর্যোগ মোকাবিলাসহ দীর্ঘদিনের সমস্যাগুলো শুনে সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আজ সোমবার বিকেলে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, ‘সীমান্তে পুশইন একটি বেআইনি প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বা কৌশলে অন্য দেশের নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় এমন অপচেষ্টার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে অধিকাংশ ক্ষেত্রেই এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।’

তিনি বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, সাধারণ মানুষেরও। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি বলেছেন, ‘কৃষকদের জন্য কৃষি কার্ড, নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান দায়িত্ব।’

মহান মুক্তিযুদ্ধের ত্যাগ ও অর্জনের কথা স্মরণ করে তিনি বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের কল্যাণে নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

এলাকাটিতে এটিই তাঁর প্রথম সফর উল্লেখ করে জেলা প্রশাসক বলেছেন, ‘চরাঞ্চলের মানুষের সমস্যাগুলো তিনি সরাসরি দেখেছেন ও শুনেছেন। ভবিষ্যতেও তিনি এ এলাকায় এসে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করবেন।’

সভায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশে নাগরিকত্ব-সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর সীমান্ত এলাকায় কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বাড়তে পারে। তাই স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সজাগ থাকতে হবে।’

তিনি জানান, কয়েক দিন আগে রাজশাহী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের একটি অপচেষ্টা চালানো হয়েছিল। তবে স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধ ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ভবিষ্যতেও এমন কোনো অপচেষ্টা যাতে সফল না হয়, সে জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় বাসিন্দারা চরাঞ্চলের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। চরখানপুর এলাকার বাসিন্দা কমর আলী জানান, প্রায় সাড়ে তিন হাজার ভোটারের এই এলাকায় এখনো কোনো কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্র নেই। চিকিৎসাসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এতে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। তিনি দ্রুত একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানান।

হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর প্রমিজ বলেছেন, ‘রাজশাহী শহরের নিকটবর্তী হলেও চরাঞ্চলের মানুষ এখনো শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ মৌলিক নানা সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা ও বন্যা মৌসুমে এসব দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।’

তিনি ইউনিয়নের দুটি ওয়ার্ডে সাইক্লোন শেল্টার নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সৌরচালিত সড়কবাতি স্থাপন এবং বন্যার সময় গবাদিপশু রক্ষায় উঁচু আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান। পাশাপাশি এলাকায় রাসেলস ভাইপারের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পুশইনসীমান্তজেলা প্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি