Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাটোরে লাশের সুরতহালে যাওয়া পুলিশের ওপর হামলায় মামলা

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭
নাটোরে লাশের সুরতহালে যাওয়া পুলিশের ওপর হামলায় মামলা

নাটোরে মৃতদেহের সুরতহালে গিয়ে হামলার শিকার হন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

নাটোরে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার দুই শিশুর সুরতহালে যাওয়া দুই পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের করা মামলায় ২০ জন নামীয় ও অজ্ঞাতনামা আসামি ২০০ থেকে ২৫০ জন।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এই মামলা হয়েছে বলে আজ জানালেন ওসি আব্দুল হান্নান। 

এজাহারে বলা হয়েছে, গত ২৫ আগস্ট উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নন্দকুঁজা নদীতে গোসলে নেমে ডুবে যায় লাম ও ফারহান নামের দুই শিশু। খবর পেয়ে তদন্তে যান এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিব। 

সন্ধ্যার দিকে লামের বাড়িতে মরদেহের সুরতহাল করেন তারা। ফারহানের মরদেহেরও সুরতহাল করেন চন্দ্রপুর ওয়াপদা বাজার এলাকার ঈদগা মাঠে। সেখানে দুই শিশুর জানাজা সম্পন্ন হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ অভিভাবকদের কাছে লিখিতভাবে হস্তান্তর এবং বিষয়টি থানায় লিখিতভাবে অবহিত করার প্রস্তাব দেন এসআই আবুল বাশার।

আরও পড়ুন

মৃত শিশুদের সুরতহালে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার

২৬ আগস্ট ২০২৬

এই প্রস্তাব ঘিরে লোকজন উত্তেজিত হয়ে উঠলে এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব বাজারের একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। অভিযুক্তরা দোকান ঘিরে তাদের গালমন্দ করতে থাকেন।

রাত ৮টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে একজন লাঠি দিয়ে এসআই আবুল বাশারের মাথায় আঘাত করেন। অন্যরাও তখন লাঠি, রড দিয়ে হামলা চালায়। দুই পুলিশ স্থানীয় একটি মাদ্রাসায় আশ্রয় নেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

তবে স্থানীয়রা এর আগে বলেছিলেন, দুই শিশুর জানাজার আগ মুহূর্তে পুলিশ গিয়ে সুরতহালের জন্য কাফনের কাপড় সরাতে চায়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। পুলিশের সঙ্গে স্থানীয় ও শিশুদের স্বজনদের তর্ক হয়। এর জেরে মারধরের শিকার হন পুলিশ সদস্যরা।

ঘটনার পরপরই মারধরের শিকার এসআই আবুল বাশার ও কনস্টেবল আবু রাকিবকে দায়িত্বে গাফিলতির কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নাটোরপুলিশহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি