Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উন্নয়ন এলো ‘অভিশাপ’ হয়ে

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৯
উন্নয়ন এলো ‘অভিশাপ’ হয়ে

গ্রাফিকস: আগামীর সময়

উন্নয়ন যখন অপরিকল্পিত হয়, তখন তা সাধারণ মানুষের জন্য আশীর্বাদের বদলে কতটা অভিশাপ হয়ে দাঁড়াতে পারে— এর নির্মম দৃষ্টান্ত যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রাম। মেগা এক প্রকল্পের জন্য আটকে গেছে এই জনপদের প্রাকৃতিক জলপ্রবাহ। ফলে দুই মাস ধরে বিষাক্ত, দুর্গন্ধযুক্ত ও কালচে পানিতে বন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন গ্রামের দুই শতাধিক পরিবারের হাজারো মানুষ।

বসতঘরে হাঁটুপানি, উঠানে কোমর সমান। রান্নাঘর থেকে শুরু করে শৌচাগার, মসজিদ, কবরস্থান, স্বাস্থ্যকেন্দ্র ও রাস্তাঘাট— তলিয়ে আছে সবই। চুলা জ্বলে না, তাই দিনে একবার কোনো রকমে রান্না করে তিনবেলা খাচ্ছেন দুর্গতরা। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় কারখানার বিষাক্ত বর্জ্য।

জানা যায়, অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, আরাজি বাহিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় ৫০২ দশমিক ৯০৬ একর জমিতে করা হচ্ছে যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। জাতীয় ও স্থানীয় অর্থনীতির জন্য এটি নিঃসন্দেহে বড় খবর; কিন্তু এই প্রকল্পের জন্য বিল ও জলাশয় ভরাট করতে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যুগ যুগ ধরে চলে আসা এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ। বিকল্প কোনো ড্রেনেজ ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে বালু ভরাটের খেসারত দিচ্ছেন চেঙ্গুটিয়াবাসী।

বাসিন্দা মিজানুর রহমান বললেন, ‘ইপিজেডের কাজ শুরু হওয়ার আগে আমাদের গ্রামে কখনো পানি জমত না। বড় একটা ড্রেন ছিল, তা দিয়েই আশপাশের কয়েক গ্রামের পানি নেমে যেত; কিন্তু ইপিজেডের বালু ভরাট আমাদের সব শেষ করে দিয়েছে। পানি নামার কোনো জায়গাই আর রাখা হয়নি।’

ভোগান্তির কথা শোনান কাঠমিস্ত্রি মনিরুল ইসলাম (৪৫), ‘দুই মাস ধরে পানিবন্দি আছি। রান্নাঘর, টয়লেট সব পানির নিচে। বৃষ্টি হলে মনে হয় ভাসিয়ে নিয়ে যাবে। হাজারো মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু পানি সরানোর কোনো গরজ নেই কারও।’

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু তার অসহায়ত্বের কথা তুলে ধরে বললেন, ‘চেঙ্গুটিয়া গ্রামের পাশ দিয়ে নওয়াপাড়া পৌরসভার একটি ড্রেন আছে। আমরা সেটি পরিষ্কার রাখছি। সেচযন্ত্র দিয়ে পানি ভৈরব নদে ফেলা হচ্ছে; কিন্তু তাতেও কাজ হচ্ছে না। জলাবদ্ধতা দূর করতে আমরা ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’

স্থানীয় পরিবেশবিদের দাবি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইপিজেড প্রয়োজন। কিন্তু সেই উন্নয়নের চাকায় পিষ্ট হয়ে যদি হাজারো মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার— শুকনো মাটি, পরিষ্কার পানি আর স্যানিটেশন কেড়ে নেওয়া হয়, তবে সেই উন্নয়ন কতটা টেকসই? চেঙ্গুটিয়া গ্রামের এই মানবিক বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, সম্পূর্ণ মানবসৃষ্ট ও প্রশাসনিক অদূরদর্শিতার ফল। অবিলম্বে ইপিজেড কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সমন্বিত উদ্যোগ না নিলে এই জনপদ ভয়াবহ স্বাস্থ্য ও মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। সরকারের উচ্চ মহলের এখনই এদিকে দৃষ্টি দেওয়া জরুরি।

 

যশোরবন্যাজলাবদ্ধতা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    ০৮ জুলাই ২০২৬, ০০:৫৮

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    ০৮ জুলাই ২০২৬, ০১:৪০

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ০৮ জুলাই ২০২৬, ০২:৩৯

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    ০৮ জুলাই ২০২৬, ০৪:১৭

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১১

    advertiseadvertise