Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরে দেয়ালে ফিরছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:১৩
রংপুরে দেয়ালে ফিরছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

ছবি: আগামীর সময়

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে বাধা ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে গ্রাফিতি পুনর্লিখন ও অঙ্কন কর্মসূচি শুরু করেছে মহানগর জাতীয় ছাত্রশক্তি।

সংগঠনটি জানিয়েছে, পর্যায়ক্রমে নগরীর সব দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতি ও স্লোগান পুনরায় তুলে ধরা হবে।

মঙ্গলবার দুপুরে নগরীর ৩৬ জুলাই স্মৃতিসৌধ চত্বরসংলগ্ন জেলা পরিষদের দেয়ালে জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান ও গ্রাফিতি আঁকেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী ও সমর্থকেরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার যেকোনো চেষ্টা প্রতিহত করতেই এ উদ্যোগ নিয়েছেন তারা।

তাদের ভাষ্য, আন্দোলনের অনুপ্রেরণামূলক স্লোগান, মন্তব্য ও বিভিন্ন মুহূর্ত আবারও রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবিও তুলে ধরা হচ্ছে গ্রাফিতিতে।

অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থী আদিবা ইবনাত বললেন, ‘জুলাই অনেক প্রাণের বিনিময়ে অর্জিত একটি আন্দোলন। এটি আমাদের অহংকার ও অনুপ্রেরণা। কেউ গ্রাফিতি মুছে ফেললেও মানুষের হৃদয় থেকে জুলাইকে মুছে ফেলা যাবে না।’

জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা অভিযোগ করেন, চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে যাওয়া এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পুলিশ। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, রংপুরেও বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা হয়েছে জুলাই গ্রাফিতি। তাই সেগুলো পুনর্লিখন ও নতুন করে অঙ্কন করা হচ্ছে।

রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলছিলেন, ‘জুলাই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের শিল্পকর্ম মুছে ফেলার অপচেষ্টা ইতিহাস বিকৃত করার শামিল। বন্ধ করতে হবে এসব কর্মকাণ্ড।’

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম, মেহেদী হাসান মীম, সংগঠক সাদিয়া ইসলাম অন্যন্যা, জাকারিয়া জিওন, বিজয় সুমন ও সদস্য মিজানুর মুন্নাসহ অন্যরা।

জাতীয় ছাত্রশক্তির পাশাপাশি রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরাও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ঘটনার।


রংপুরগ্রাফিতিজুলাই আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে