চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে বাধা ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে গ্রাফিতি পুনর্লিখন ও অঙ্কন কর্মসূচি শুরু করেছে মহানগর জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি জানিয়েছে, পর্যায়ক্রমে নগরীর সব দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতি ও স্লোগান পুনরায় তুলে ধরা হবে। মঙ্গলবার দুপুরে নগরীর ৩৬ জুলাই স্মৃতিস...