Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেন্দুয়ায় কোরবানির জন্য প্রস্তুত চাহিদার চেয়েও বেশি পশু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৪:০৩
কেন্দুয়ায় কোরবানির জন্য প্রস্তুত চাহিদার চেয়েও বেশি পশু

ছবি: আগামীর সময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১২ হাজার ২৫৪টি গবাদিপশু। স্থানীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৮৬। ফলে চাহিদার তুলনায় উপজেলায় অতিরিক্ত কোরবানিযোগ্য পশু রয়েছে ১ হাজার ৮৬৮টি।

উপজেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৯ হাজার ৬১৭টি এবং ছাগল, ভেড়া ও অন্যান্য পশুর সংখ্যা ২ হাজার ৬৩৭টি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে জানা গেছে, খামারি পর্যায়ে মোটাতাজা করা হয়েছে ৬ হাজার ৩৩৯টি গরু-মহিষ। এর মধ্যে ষাঁড়ের সংখ্যা ৬ হাজার ২৩৪টি, বলদ ৩ টি এবং গাভি ১০২টি। একই পর্যায়ে ছাগল ১ হাজার ৮৫২টি, ভেড়া ১৮৫টি ও অন্যান্য পশুসহ মোট গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬টি।

অন্যদিকে পারিবারিক পর্যায়ে প্রস্তুত করা হয়েছে ৩ হাজার ২৭৮টি গরু-মহিষ। এর মধ্যে ষাঁড় ৩ হাজার ২৪০টি, বলদ ২টি এবং গাভি ৩৬টি। এছাড়া ছাগল ৫০০ টি ও ভেড়া ১০০টি।

তালুকদার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী নাজমুল হক তালুকদার বলেছেন, ‘২০১০ সালে এই খামারটি গড়ে তোলা হয়। খামারে ৯৬টি ষাঁড় রয়েছে, এরমধ্যে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ৪২টি ষাঁড়। সবগুলোই দেশি প্রজাতির। প্রতিটি ষাঁড়ের গড় মূল্য ১ লাখ ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা হবে বলে আশা করছি। ৪২টি ষাঁড়ের পেছনে প্রতিদিন সব মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। মাসিক খরচ দাঁড়ায় ৩ লাখ টাকার উপরে। গো-খাবারের মূল্য বৃদ্ধির ফলে আমরা খামারিরা এবার খুব বেকায়দায় আছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক বলেছেন, এ বছর কোরবানির পশুর কোনো সংকট নেই। এছাড়া রোগমুক্ত ও স্টেরয়েডমুক্ত পশু নিশ্চিত করতে মাঠে কাজ করবে হাট মনিটরিং ও ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম।

এদিকে উপজেলা প্রশাসন ও কেন্দুয়া পৌরসভার তথ্য থেকে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থায়ী ১২টি ও অস্থায়ী ২২টি এবং কেন্দুয়া পৌরসভার আরও ১টি স্থায়ীসহ মোট ৩৫টি পশুর হাট রয়েছে।

কোরবানির গরুঈদুল আজহানেত্রকোণাখামারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প