Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন

মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, গাউস-জাহাঙ্গীরসহ আলোচনায় চারজন

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫৩
শেয়ার করুন:
মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, গাউস-জাহাঙ্গীরসহ আলোচনায় চারজন

জালাল মোহাম্মদ গাউস ও সাইফুল ইসলাম সুমন (বামে ওপর থেকে); জাহাঙ্গীর আলম মোল্লা ও আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ডানে ওপর থেকে)। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে স্থানীয় নেতাদের মধ্যে শুরু হয়েছে তৎপরতা। সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন তারা। মনোনয়ন পেতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সমর্থন আদায় এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। ফলে করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা উপনির্বাচন নিয়ে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আসনটি শূন্য হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে আগে যারা দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাঁদের কেউ কেউ আবারও প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী হতে পারেন বলে আলোচনায় রয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস হতাশা প্রকাশ করেছেন ওসমান ফারুকের পদত্যাগে। তিনি বলেন, আমি নিজেও এই আসনে প্রার্থী হতে চেয়েছিলাম। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে তাঁর হয়ে মনপ্রাণ দিয়ে নির্বাচন করেছি। অথচ তিনি হঠাৎ পদত্যাগ করে ফেললেন, একবারও কারও সঙ্গে পরামর্শ করলেন না! বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নির্বাচন কমিশন জানায়, আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ পরিস্থিতিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। আলোচনায় রয়েছেন দলের সাবেক ও বর্তমান পর্যায়ের একাধিক নেতা, যারা অতীতেও এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

আলোচনার শীর্ষে রয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল মোহাম্মদ গাউস। স্থানীয় পর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকার বিষয়টি আলোচনায় আসছে। তার সমর্থকদের দাবি, করিমগঞ্জ-তাড়াইলের মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে প্রার্থী হিসেবে দেখতে চান।

জালাল মোহাম্মদের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৭৭ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে উথারিয়া খাল খনন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে পরিচিত হন তিনি। ১৯৮০ সালে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের কলেজ কমিটির ক্রীড়া সম্পাদক ছিলেন। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য এবং পরবর্তী সময়ে একই হলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে আইন বিভাগে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। ১৯৮৮ সালে স্বৈরাচার এরশাদ সরকারের নির্বাচন প্রতিরোধ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে অংশ নেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় নেতৃত্ব দেন।

১৯৯১ সালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মাধ্যমে আইন পেশায় যুক্ত হন এবং একই সময়ে জেলা বিএনপির সদস্য পদ লাভ করেন। ১৯৯৯ সালে করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ ও ২০১৭ সালে একই সমিতির সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে জেলা বিএনপির সহসভাপতি মনোনীত হন তিনি। ২০১৮ সালে কিশোরগঞ্জ-৩ আসনে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। পরবর্তীতে দলের নির্দেশে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির নির্দেশনায় করিমগঞ্জ উপজেলায় সাংগঠনিক দায়িত্ব পালন করেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে জিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা ছাত্রদলের সূচনালগ্ন থেকেই দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছেন।

জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহ্বায়ক, জেলা যুবদলের আহ্বায়ক, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

১৭ নভেম্বর ২০২৬

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। আগামী উপনির্বাচনেও দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁর নাম আলোচনায় রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে।

মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক। সাইফুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদের ছেলে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ছিলেন তিনি।
আরও পড়ুন

এমপি পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

১৭ নভেম্বর ২০২৬

এ ছাড়া আলোচনায় রয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ সুমন। তিনি সরকারি গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-ছাত্রবিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সব মিলিয়ে ওসমান ফারুকের পদত্যাগের পর একদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া, অন্যদিকে উপনির্বাচন ঘিরে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা— দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে করিমগঞ্জ ও তাড়াইলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।













উপনির্বাচনকিশোরগঞ্জবিএনপিপদত্যাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে