Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দিনভর খেলে পুরস্কার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৭
দিনভর খেলে পুরস্কার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শিশুরা

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া উৎসব। সুনামগঞ্জ জনউদ্যোগ ও স্বপ্নডানার আয়োজনে শনিবার বিকালে শহরের বালুর মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া উৎসব।
উৎসবে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বস্তা দৌড়, সাধারণ দৌড়, মোরগের লড়াই এবং ভালো কাজের প্রতিযোগিতার মতো খেলা বিশেষভাবে আকর্ষণ করে শিশুদের। প্রতিটি খেলায় অংশগ্রহণকারী শিশুদের প্রাণচাঞ্চল্যে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শহরের সুনামগঞ্জ প্রেসক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট ২০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মাহবুবুল হাছান শাহীন, স্বপ্নডানার প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মোবাশ্বির রাজা চৌধুরী সুজন, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিশুদের ভালোর দিকে ফেরানো গেলে সমাজে বয়ে আনবে অনেক ভালো কিছু।
সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

সুনামগঞ্জসুবিধাবঞ্চিত শিশুক্রীড়া প্রতিযোগিতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise