Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২০:৪৬
চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২

ছবি: আগামীর সময়

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে দুজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩জন। এরমধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উখিয়া উপজেলার মরিচ্যা পাগলিরবিল গ্রামের নুরুল ইসলামের ছেলে বাসচালক মোহাম্মদ আলী (২৫) ও বাসের যাত্রী বান্দরবান লামা উপজেলার বানিয়াছড়া কেদারবান গ্রামের মনজুর আলীর এক বছরের ছেলে ইয়াছিন।

আহতরা হলেন মো. ইসমাঈল, সিফাত, জাহাঙ্গীর আলম, জান্নাতুল মাওয়া, ফরিদুল আলম, মোহাম্মদ সাঈদ, ফয়েজ আহমদ, ফারজানা আক্তার, নূর আয়েশা, নাঈম উদ্দিন, আব্দুল মাবুদ, জনি, মোহাম্মদ আলী. ইমাম, ফাতেমা বেগম ও রফিকুল ইসলাম। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।


আরও পড়ুন

চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশু নিহত

০৮ জুন ২০২৬

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


বাসের যাত্রী ফরিদুল আলম বলেছেন, ‘আমার মেয়ের জান্নাতুল মাওয়ার এসএসসির ব্যবহারিক পরীক্ষা ছিল। চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে কক্সবাজার যাচ্ছিলাম। বাবা-মেয়ে দুজনই আহত হয়েছি। মাওয়ার মাথার আঘাত গুরুতর। আমার হাত ও পায়ে আঘাত পেয়েছি।’

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানালেন, ‘দুটি বাস দুর্ঘটনায় কিছু হতাহত নাম-ঠিকানা পাওয়া গেলেও, অনেকের পাওয়া যায়নি। তাদের মধ্যে বাসচালকসহ দুজন মারা গেছেন। অনেকে নিজ উদ্যোগে চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চলে গেছেন। বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’

চকরিয়াবাস দুর্ঘটনানিহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise