Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাম মোকাবিলায় সর্বশক্তি দিয়ে কাজ করছে সরকার : প্রিন্স

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২৩:০৭
হাম মোকাবিলায় সর্বশক্তি দিয়ে কাজ করছে সরকার : প্রিন্স

সংগৃহীত ছবি

সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সর্বশক্তি দিয়ে হামের প্রাদুর্ভাব এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ বুধবার (৩ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন প্রিন্স।

তিনি বলেছেন, ‘আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এ ছাড়া বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় চালানো হচ্ছে বিশেষ নজরদারি।’

পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম তদারকি করেন তিনি। পাশাপাশি তাদের পরিচালিত কার্যক্রম সম্পর্কেও নেন খোঁজখবর। এ সময় ওয়ার্ডে ভর্তি শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন প্রিন্স। এ সময় তাদের অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স জানান, হামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট। ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন এলাকায় করণীয় সর্ম্পকে মাইকিং, লিফলেট বিতরণসহ জনসচেতনতা বাড়াতে চলছে গণসংযোগ। হাসপাতালেও চলছে রোগীদের তথ্য সংগ্রহের কাজ।

হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এই চেয়ারম্যান। তার ভাষ্য, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া ও দুর্বলতা দেখা দিলে দেরি না করে নিতে হবে চিকিৎসা। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে করতে হবে চিকিৎসা।

দেশের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বানও জানান প্রিন্স।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির এ নেতা। এ সময় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, রোগীর চাপ এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে হয় মতবিনিময়। এ সময় আরও ছিলেন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে বিকেলে ময়মনসিংহ নগরীর কে বি ইসমাইল সড়কে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণাধীন ১০০০ আসনের মিলনায়তন পরিদর্শন করেন প্রিন্স। মিলনায়তন নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন এবং মিলনায়তনটির বহুমাত্রিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফসহ জেলা পরিষদের কর্মকর্তারা।

ময়মনসিংহএমরান সালেহ প্রিন্সরেড ক্রিসেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    জাতিসংঘের সভাপতির দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    জাতিসংঘের সভাপতির দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর