Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চলন্ত ট্রাকেই ঘুমিয়ে পড়েন চালক, উল্টে গিয়ে মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৫৬
চলন্ত ট্রাকেই ঘুমিয়ে পড়েন চালক, উল্টে গিয়ে মৃত্যু

ছবি: আগামীর সময়

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায় ট্রাকটি। আজ বুধবার সকালে মহাসড়কের করটিয়া ভাতকুড়া এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

মৃত ট্রাকচালকের নাম রাসেল মিয়া (২০)। তিনি ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুমুখী লেনে করটিয়ার ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রোড ডিভাইডারের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানালেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

ট্রাকদুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise