Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদক-জুয়ামুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র অধিকার পরিষদ সভাপতির

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮
মাদক-জুয়ামুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র অধিকার পরিষদ সভাপতির

ছবি: আগামীর সময়

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নাজমুল হাসান বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজে। তাই এসবের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

২৪ সেপ্টেম্বর ২০২৬

তিনি বলেন, মাদকমুক্ত যুবসমাজই একটি দেশের শক্তি। তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি এসব অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাউছার আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান, বড়াইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, চন্দন মনির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দেলোয়ার হোসেন, মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আমির ইসলাম রহিম, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হানিফ আবির, চালিভাঙ্গা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোহসীন এবং বিএনপি নেতা রমজান আলী প্রধান।

এ ছাড়া সাবেক মেম্বার আলাউদ্দিনসহ স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি