ব্যারাক থেকে পুলিশের মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় থানা পুলিশের ব্যারাকে মো. ফারুক হোসেন গাজী (৫২) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়।’ গতকাল রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠীর রাজাপুর উপজেলার আংগারিয়া এলাকার রতন আলী গাজীর ছেলে। আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ফারুক গাজীর আত্মহত্যার রহস্য কী, তা তদন্তের পর বলা যাবে।’


