Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হোমনা

ফুটবল মাঠেই মৃত্যু কিশোরের, ৩ মিনিটেই সব শেষ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৮
শেয়ার করুন:
ফুটবল মাঠেই মৃত্যু কিশোরের, ৩ মিনিটেই সব শেষ

জিসান আহমেদ

হাঁটছিল মৃত্যুর দিকে অথচ বোঝার উপায় ছিল না কিছুই; খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় মাঠে সতীর্থদের চোখ ফাঁকি দিয়ে চিরতরে নিভে গেল অষ্টম শ্রেণির উদীয়মান ফুটবলার জিসান আহমেদের (১৪) প্রাণ।

কুমিল্লার হোমনায় ফুটবল মাঠে হঠাৎ লুটিয়ে পড়ে এ কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত জিসান হোমনা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের হয়ে সে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন খেলায়ও অংশ নিয়েছিল। নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া এ কিশোরের এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

জানা গেছে, ‘নতুন কুঁড়ি সিজন-২’ স্পোর্টসের উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্বের খেলায় হোমনা পৌরসভা দল ও মাথাভাঙ্গা ইউনিয়ন দল মুখোমুখি হয়। হোমনা পৌরসভা দলের হয়ে খেলছিল জিসান। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় হঠাৎ উল্টো পেছনের দিকে কয়েক ধাপ যেতে যেতে সে মাটিতে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে মাঠের রেফারি মো. শরীফ বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করে দেন। মাঠে থাকা খেলোয়াড় ও অন্যরা দ্রুত জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো. সাইফুল ইসলাম বলেন, জিসানকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মাঠের রেফারি মো. শরীফ বলেছেন, ‘খেলা শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে জিসান হঠাৎ পেছনের দিকে কয়েক ধাপ যেতে যেতে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে সবাই মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

​জিসানের বাড়ি হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে। বাবা মো. জালাল হোসেন সৌদি আরব প্রবাসী।

জিসানের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার মা, দাদা, নানা, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। তাদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে শোকের আবহ।

হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেছেন, পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ বিষয়ে খোঁজখবর নিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরবর্তী প্রক্রিয়া চলমান।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, জিসানের বাবা জালাল হোসেন সৌদি আরব থেকে দেশে আসার পর তার দাফন করা হবে। এর আগে জিসানের বিদ্যাপীঠ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।


হোমনামৃত্যুকিশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান