Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অতিবৃষ্টি : বরিশাল অঞ্চলে কৃষিতে ক্ষতি ১৯ কোটি টাকা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৫:৫৬
অতিবৃষ্টি : বরিশাল অঞ্চলে কৃষিতে ক্ষতি ১৯ কোটি টাকা

ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়ায় তলিয়ে যাওয়া একটি ফসলি জমি। ছবি: আগামীর সময়

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বরিশাল অঞ্চলে তলিয়েছে বিপুল ফসলিজমি। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন বীজতলা ও গ্রীষ্মকালীন শাকসবজি। এতে দিশাহারা কৃষকরা।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত ৯ জুলাই থেকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি ফসলিজমিতে ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরগুনায়। সেখানে ৬ হাজার ৭০৯ হেক্টর জমির ফসল এখন পানির নিচে। এ ছাড়া পিরোজপুরের ১ হাজার ৪৬৫ হেক্টর জমির ফসল আংশিক ও ২৫৭ হেক্টর জমির ফসল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধিদপ্তরের তথ্য, আর্থিক হিসাবে বরিশাল অঞ্চলের ক্ষতির পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভোলা, যার পরিমাণ ৯ কোটি টাকা। এ ছাড়া পিরোজপুরে ৪ কোটি ৫৫ লাখ, ঝালকাঠিতে ২ কোটি ৪৫ লাখ ৪ হাজার টাকা, পটুয়াখালীতে ১ কোটি ৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা ও বরগুনায় ৮৪ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ভোলার তজুমদ্দিনের কৃষক নারায়ণ চন্দ্র বলেছেন, ‘টানা বৃষ্টির কারণে আমার জমির আমন বীজতলা এখন পানির নিচে। মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।’

এক একর জমিতে মরিচগাছ লাগিয়েছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক জাহাঙ্গীর হাওলাদার। ‘নদীর পানি এত বাড়ছে কয়েকদিন ধরে যে, তলিয়ে গেছে আমার মরিচক্ষেত’- বললেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম জানালেন, বরিশাল অঞ্চলে বৃষ্টি অব্যাহত। নদ-নদীর পানি প্রতিদিনই বিপৎসীমা পেরিয়ে নিম্নাঞ্চল ও ফসলিজমিতে প্রবেশ করছে। এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানালেন তিনি।

‘বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। পাশাপাশি ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা হয়ে যাবে’- আশঙ্কা রফিকুলের।

বরিশালফসলি জমিকৃষিকৃষকবৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে