Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালের সাক্ষী মনোহরগঞ্জের শরীফপুর মসজিদ, পর্যটনের সম্ভাবনা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:১১
কালের সাক্ষী মনোহরগঞ্জের শরীফপুর মসজিদ, পর্যটনের সম্ভাবনা

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ। ছবি : আগামীর সময়

সবুজ শ্যামল গাঁয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিন গম্বুজবিশিষ্ট ঐতিহাসিক বড় শরীফপুর মসজিদ। প্রায় পৌনে ৪০০ বছরের পুরোনো এই মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শনটি আজও তার প্রাচীন সৌন্দর্য ও মহিমা নিয়ে টিকে রয়েছে।

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি দেখতে এবং এর শান্ত-স্নিগ্ধ পরিবেশে একটু সময় কাটাতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ।

শরীফপুর শাহী জামে মসজিদটি ১৬২০ থেকে ১৬২৫ সালের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মসজিদের সামনের দেওয়ালে ফার্সি ভাষায় লেখা শিলালিপি রয়েছে। যা পুরোপুরি পড়া না গেলেও স্থানীয়দের মতে, তৎকালীন কোতোয়াল হায়াতে আব্দুল করিম এটি নির্মাণ করেন। কোতোয়ালের নির্মিত হওয়ায় স্থানীয়ভাবে এটি ‘কোতোয়ালি মসজিদ’ নামেও পরিচিত।

হায়াতে আব্দুল করিমের পরিচয় নিয়ে দুটি মত প্রচলিত আছে। একটি মতে, তিনি রাজা নাটেশ্বরের অধীনে কর্মরত ছিলেন। অন্য মতে, তিনি প্রখ্যাত দরবেশ সৈয়দ শাহ শরীফ বাগদাদির মুরিদ বা অনুসারী ছিলেন।

১৯৫৯ সাল থেকে এই মসজিদটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পরবর্তীতে ১৯৬০-এর দশকে এবং এরপরেও বিভিন্ন সময়ে এর সংস্কারকাজ পরিচালনা করা হয়।

চুন-সুরকি আর টালি ইটের নিখুঁত গাঁথুনিতে তৈরি এই আয়তাকার মসজিদটি মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। যা বাংলাদেশের ঐতিহাসিক ৩৬০টি মসজিদের একটি হিসেবে স্বীকৃত। এর বাইরের দৈর্ঘ্য ১৪ দশমিক ৪৮ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ৯৪ মিটার।

মসজিদের পূর্ব দেওয়ালে রয়েছে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ বা দরজা। যার মধ্যে মাঝখানের বা কেন্দ্রীয় দরজাটি অপেক্ষাকৃত বড়। এই দরজাগুলোর ঠিক বিপরীত দিকে পশ্চিম দেওয়ালে রয়েছে তিনটি মিহরাব। এখানেও কেন্দ্রীয় মিহরাবটি অন্য দুটির চেয়ে বড়।

মসজিদের চারকোণে চারটি বড় অষ্টভুজাকার মিনার বা বুরুজ রয়েছে এবং কেন্দ্রীয় প্রবেশপথের ওপরেও দুটি ছোট অষ্টভুজাকার মিনার শোভা পাচ্ছে। মসজিদের ছাদে থাকা তিনটি গম্বুজের মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি বড়। গম্বুজগুলোর ভেতরের অংশে চমৎকার পাতার নকশা এবং বাইরের অংশে চক্রনকশার কাজ রয়েছে। গম্বুজের চূড়ায় রয়েছে পদ্মফুলের কারুকাজ।

মনোহরগঞ্জ উপজেলায় মসজিদটির অবস্থান হলেও এই ঐতিহাসিক এলাকাটি মূলত তিন জেলার (কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী) মোহনায় অবস্থিত। এর পাশেই চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এবং দক্ষিণে নোয়াখালীর চাটখিল উপজেলা।

মসজিদের ঠিক পেছনেই রয়েছে সুবিশাল ‘নাটেশ্বর দীঘি’। রাজা নাটেশ্বর তার নিজের নামানুসারে এই দীঘিটি খনন করেছিলেন, যা বর্তমানে কুমিল্লা জেলার সবচেয়ে বড় দীঘি হিসেবে পরিচিত।

দীঘিটির মোট আয়তন নিয়ে দুটি তথ্য পাওয়া যায়। একদিকে এর সুবিশাল পরিধি ৩৫ দশমিক ২৯ একর বলা হলেও অন্য সূত্রে এটি ২৭ একর জমির ওপর খনন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

মজার বিষয় হলো, দীঘিটি পড়েছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের সর্বশেষ সীমান্তে। এর মালিকানাও কুমিল্লা ও চাঁদপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বণ্টিত এবং এটি দুই জেলার সীমান্তবর্তী স্থানে অবস্থিত। প্রায় আট বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই দীঘি এলাকাটি অধিগ্রহণ করে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

দীঘির দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত পীর হযরত শাহ শরীফ বাগদাদি (রহ.)-এর মাজার ও দরগাহ। প্রতি বছর এই মাজারে বিশাল ওরস ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। দীঘির দক্ষিণ পাশে রয়েছে একটি বিশাল মাঠ এবং পশ্চিম পাড়ে রাজা নাটেশ্বরের প্রতিষ্ঠিত ‘রায়েরবাগ’ গ্রাম। আর মসজিদের পূর্ব পাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে ডাকাতিয়া নদী।

ঐতিহাসিক এই মসজিদের উত্তর-পশ্চিম কোণে গড়ে উঠেছে পীর শাহ শরীফ হাফেজিয়া মাদ্রাসা ও আয়েশা হালিম এতিমখানা। এই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররাই মূলত এখন মসজিদের দেখভাল ও তত্ত্বাবধান করছেন।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সামছুদ্দোহা জানান, প্রতিদিনই অনেকে এই ঐতিহাসিক মসজিদটি দেখতে আসেন। বিশেষ করে শুক্রবার জুমার নামাজ পড়তে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও তিন উপজেলার মানুষ এখানে সমবেত হন। আমরা সাধ্যমতো এর সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করছি।

তবে মসজিদের পরিচালনা কমিটির সহ-সভাপতি মোতাহের হোসেন চৌধুরী জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইমাম-মুয়াজ্জিনের বেতনসহ সার্বিক বিষয় দেখাশোনা করলেও প্রায় ছয় বছর ধরে এখানে কোনো সংস্কারকাজ হয়নি। বর্তমানে মসজিদের সৌন্দর্য রক্ষায় জরুরি কিছু সংস্কার প্রয়োজন হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আইনি নিষেধাজ্ঞা থাকায় কমিটি নিজস্ব উদ্যোগে কোনো কাজ করতে পারছে না। বিষয়টি ইতোমধ্যে অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।

মসজিদঐতিহ্যকুমিল্লাচাঁদপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    advertiseadvertise