Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝিনাইগাতীতে শতবর্ষী চরণতলা মেলা, মিলনমেলায় পরিণত উৎসব

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:১০
শেয়ার করুন:
ঝিনাইগাতীতে শতবর্ষী চরণতলা মেলা, মিলনমেলায় পরিণত উৎসব

ছবি: আগামীর সময়

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুর গ্রামে শতবর্ষী চরণতলা কালীপূজা ও মেলাকে ঘিরে ভক্তদের নেমেছে ঢল। বৈশাখের চতুর্থ সপ্তাহে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ অংশ নেন।

গত মঙ্গলবার বিকেল থেকে চরণতলার পুরনো বটগাছতলে ডাগের তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার দুপুর থেকেই ভক্তরা জড়ো হতে শুরু করেন এবং সন্ধ্যার পর উৎসব জমে ওঠে।

স্থানীয়দের মতে, একসময় পাশ দিয়ে প্রবাহিত নদীতে ডুবে চরণ নামের এক ভক্তের মৃত্যু হয়। সেই ঘটনা থেকেই স্থানের নাম হয় ‘চরণতলা’। পরবর্তীতে এই নামেই কালীমাতার পূজা ও মেলা পরিচিতি পায়। ১৩০৬ বঙ্গাব্দে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ আয়োজন এখনো ধরে রেখেছে ঐতিহ্য।

পূজায় ভক্তরা মানত পূরণের জন্য খাসি, কবুতর, স্বর্ণালঙ্কার, ফলমূল, মিষ্টি ও অর্থ করেন উৎসর্গ। মধ্যরাত থেকে বলি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে চলে সকাল পর্যন্ত। পরে তা ভোগ হিসেবে গ্রহণ করেন ভক্তরা।

ভক্ত হীরালাল রবিদাস জানান, তিনি প্রতিবছরই এখানে আসেন এবং করেন মানত। তার বিশ্বাস, কালীমাতা ভক্তদের বাসনা পূরণ করেন। মেলায় শিশুদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। শিশু প্রান্ত জানালেন, বাবা-মায়ের সঙ্গে এসে তার খুব ভালো লেগেছে।

এ উৎসবে হিন্দুদের পাশাপাশি মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও অংশ নেন এবং করেন নানা কাজে সহযোগিতা। মেলাকে ঘিরে জমে ওঠে কেনাবেচা। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলছিলেন, প্রতি বছরই তিনি দোকান বসান এবং ভালো বেচাকেনা হয়। আগে ভারত থেকেও অনেক মানুষ আসতেন, এখন ভিসা জটিলতার কারণে তা কমে গেছে।

স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এ উৎসবকে আরও সুন্দরভাবে সংরক্ষণ ও বিস্তারে সংশ্লিষ্টদের উদ্যোগ প্রয়োজন।

চরণতলা বারোয়ারী শ্রী শ্রী কালীমাতা পূজা উৎসব কমিটির সভাপতি পীযূষ কান্তি মোদক বললেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, পরিণত হয়েছে এলাকার মানুষের মিলনমেলায়। পরিকল্পনা রয়েছে ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন অব্যাহত রাখার।



শেরপুরঝিনাইগাতিশতবর্ষীচরণতলা মেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়