Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরাইলে বাস খাদে, নিহত বেড়ে ৪

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৪:৪৬
সরাইলে বাস খাদে, নিহত বেড়ে ৪

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে খাদে পড়া বাস উদ্ধারে চলছে কাজ। ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস দুর্ঘটনায় এক শিশুও মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহত হয়েছেন বাসটির চার যাত্রী। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত কয়েকজনকে পাঠানো হয়েছে সদর হাসপাতালে।

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘটেছে দুর্ঘটনাটি। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তারা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুরের আরশ আলী মুন্সি (৭০), মাধবপুর উপজেলার কাটিয়ারা গ্রামের মৌসুসী দাস (৩০) ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুরের তনয় মজুমদার (২৩)।

তিনি জানিয়েছেন, দুপুরে দিগন্ত পরিবহনের বাসটি সরাইলের বৈশামুড়া এলাকা পার হওয়ার সময় পড়ে যায় খাদে। হাইওয়ে পুলিশ গিয়ে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

তবে স্থানীয়দের বরাতে সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মুহম্মদ জানিয়েছেন, এক শিশুও ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিশুর মরদেহ নিয়ে চলে গেছে তার পরিবার। অন্য তিন মরদেহ নেওয়া হয়েছে থানায়।

ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির বাড়ি নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউরা গ্রামে। সেখানকার ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদকে ফোন করা হলে তিনি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তার তথ্য, শিশুর নাম আলিফ (৭)। চেয়ারম্যান মনসুরের বাড়ির কাছেই তাদের বাড়ি। তার বাবার নাম সবুজ মিয়া। দুর্ঘটনায় হতভম্ব হয়ে স্বজনরা আলিফের মরদেহ নিয়ে বাড়ি চলে আসেন বলে জানালেন চেয়ারম্যান। 

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আবু তাহের।

ব্রাহ্মণবাড়িয়াসরাইলবাস দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!