Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মালিককে ‘ব্ল্যাকমেইল’ করে কোটি টাকা দাবি ম্যানেজারের

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০১
মালিককে ‘ব্ল্যাকমেইল’ করে কোটি টাকা দাবি ম্যানেজারের

ছবি: আগামীর সময়

নেত্রকোনার মদন উপজেলায় এক ইটভাটা মালিককে ব্ল্যাকমেইল করে কোটি টাকা দাবি করার অভিযোগ উঠেছে তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবউদ্দিন আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ওই ব্যবসায়ী পলাশ উজ্জ্বামান খান।

অভিযুক্ত সাহাবউদ্দিন মদন উপজেলার কাইটাইল এলাকার বাসিন্দা। ভুক্তভোগী পলাশ উজ্জ্বামান একই ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে করা হয়েছে, পলাশ উজ্জ্বামান খানের মালিকানাধীন একটি ইটভাটায় প্রায় এক বছর আগে ম্যানেজার হিসেবে নিয়োগ পান সাহাবউদ্দিন। পরে তিনি ইটভাটার শেয়ার নেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হয়ে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর উভয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অভিযোগ অনুযায়ী, চুক্তিতে ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পরিশোধের কথা থাকলেও সাহাবউদ্দিন টাকা না দিয়ে নানা অজুহাত দিতে থাকেন। একপর্যায়ে তিনি পলাশের কাছে কোটি টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আত্মহত্যার হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে।

ওই ব্যবসায়ীর দাবি, পরে সাহাবউদ্দিন ইটভাটার একটি কক্ষে ঢুকে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মদন থানায় অভিযোগ দেওয়া হলে পরে মুচলেকার মাধ্যমে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করা হয়।

পলাশ উজ্জ্বামান আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে সুযোগ বুঝে ইটভাটার ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে চারটি স্বাক্ষরিত চেক ও তিনটি স্ট্যাম্প নিয়ে যান সাহাবউদ্দিন। তার আশঙ্কা, এসব চেক ও স্ট্যাম্প ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে। এ কারণে প্রতারণা, জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মদন উপজেলার এডব্লিউবি ব্রিকসের মালিক আব্দুল ওয়াহেদ বলেছেন, সাহাবউদ্দিন আগে তার ইটভাটাতেও ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সে সময় নানা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষতির মুখে ফেলেছিলেন। এখন তিনি পলাশ উজ্জ্বামানের বিরুদ্ধেও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে অভিযুক্ত সাহাবউদ্দিন জানিয়েছেন, ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করেই তিনি শেয়ার নিয়েছেন। তবে শেয়ারের মুনাফা না পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। পরে টাকা পরিশোধের প্রমাণ চাইলে ফোন কেটে দেন।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, অভিযোগপত্র এখনো তার হাতে পৌঁছায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাকা দাবিব্ল্যাকমেইলনেত্রকোনাইটভাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ