তারা প্রচার করছে আমি নাকি নির্বাচন থেকে সরে গিয়েছি : সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-০২ (পলাশ) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারোয়ার তুষার অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লায় ভোট চেয়ে একটি শ্রেণী প্রচার করছে তিনি নাকি নির্বাচন থেকে সরে গিয়েছেন।
আজ বুধবার এক ফেসবুক পোস্টে তুষার এ অভিযোগ করেন।
সারয়ার তুষার বলেন, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় একদল লোক দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে এবং প্রচার করছে আমি নাকি অন্য একজনকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে গেছি। নরসিংদী-২ এর সকল ভোটারদের উদ্দেশে জানাতে চাই এটি একটি ডাহা মিথ্যা প্রচার। কারা এর সাথে জড়িত তা দ্রুত খুঁজে বের করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আপনারা বিভ্রান্ত হবেন না।
সারয়ার তুষার আরো বলেন, এগারো দলীয় জোটের একমাত্র বৈধ মার্কা শাপলা কলি। এগারো দলের পক্ষে অন্য কোনো মার্কায় ভোট চাইলে বুঝতে হবে তারা অন্য দলের চর।



