এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-০২ (পলাশ) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারোয়ার তুষার অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লায় ভোট চেয়ে একটি শ্রেণী প্রচার করছে তিনি নাকি নির্বাচন থেকে সরে গিয়েছেন। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তুষার এ অভিযোগ করেন।সারয়ার তুষার বলেন, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় একদল লোক দাঁড়িপাল্ল...