Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

৫০০ টাকায় ক্যাটল ট্রেনে ঢাকায় যাবে গরু

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২১:৪৩
৫০০ টাকায় ক্যাটল ট্রেনে ঢাকায় যাবে গরু

ছবি: আগামীর সময়

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় গরু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, কম ঝুঁকি ও পথে হয়রানিমুক্ত যাত্রার কারণে গরু ব্যবসায়ী, কৃষক ও খামারিদের মধ্যে এ সেবাকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে তিনটি ট্রেনের সব ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যাবে। একটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। সে হিসাবে একটি গরু ঢাকায় নিতে খরচ পড়ছে প্রায় ৫০০ টাকা।

আজ দুটি ট্রেনে মোট ৮০০ গরু ঢাকায় নেওয়া হবে। প্রতিটি ট্রেনে ৪০০টি করে গরু পরিবহন করা সম্ভব। এবার তিনটি ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২০০ গরু ঢাকায় নেওয়া হবে।

গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রেনে পরিবহন ব্যয় যেমন কম, তেমনি পথে চাঁদাবাজি, যানজট ও অন্যান্য ঝুঁকিও নেই। এতে গরুগুলো সুস্থ থাকে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কমে।

ইসলামপুরের কৃষক সহির আলী উল্লেখ করেন, ট্রাকে গরু নিতে গেলে পথে পথে চাঁদা দিতে হয়। যানজট ও নানা ভোগান্তিও পোহাতে হয়। ট্রেনে এসব ঝামেলা নেই, কম খরচে সহজেই গরু ঢাকায় নেওয়া যায়।

ইসলামপুরের পলবন্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার কৃষক আরিফ হোসেন দুটি গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন। তিনি জানান, ট্রাকে গরু নিলে ঝাঁকুনিতে অসুস্থ হয়ে যায়। যানজটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। ট্রাকে গরু শোয়ানোরও জায়গা থাকে না। পাশাপাশি বিভিন্ন জায়গায় চাঁদার ঝামেলাও রয়েছে।

আরেক ব্যবসায়ী আবদুল কদ্দুস জানান, এবার তিনি চারটি গরু ঢাকায় নিয়ে যাচ্ছেন। এতে খরচ অর্ধেকেরও কম পড়ছে এবং ঝুঁকিও নেই। তাই এখন বেশিরভাগ ব্যবসায়ী ট্রেনেই গরু পরিবহন করছেন।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়ার ভাষ্য, ক্যাটল ট্রেন চালুর পর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। চাহিদা বাড়লেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বেশি ট্রেন চালানো সম্ভব হয়নি। এরই মধ্যে সব ট্রেনের ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে। ইসলামপুর থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি কোথাও না থেমে সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

২০২০ সালে প্রথমবারের মতো ঈদুল আজহাকে সামনে রেখে গরু পরিবহনে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করে বাংলাদেশ রেলওয়ে।

জামালপুরঈদুল আজহা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি