Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘মাদকের নেশায়’ স্ত্রীকে হারান সন্তান বিক্রি করা সেই মারুফ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩
‘মাদকের নেশায়’ স্ত্রীকে হারান সন্তান বিক্রি করা সেই মারুফ

আইফোন হাতে অভিযুক্ত মারুফ ও চুক্তিপত্র। সংগৃহীত ছবি

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকায় দেড় বছরের সন্তানকে বিক্রি করে দেওয়া সেই মারুফ মুন্সি মাদকাসক্ত বলে অভিযোগ উঠেছে। মাদকের টাকার জন্য তিনি স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এজন্য স্ত্রী তাকে ছেড়ে চলে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

মারুফ উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কাঠমিস্ত্রি। তার বাবা মফিজ মুন্সি ও মা মাহফুজা বেগম। প্রায় চার বছর আগে সাভারের মাহাবুব গাজীর মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন তিনি। ২০২৫ সালের ১১ মে তাদের ঘরে জন্ম নেয় ছেলে জাহিদুল ইসলাম মুসা।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই মারুফের সংসারে কলহ লেগে থাকত। মাদকাসক্তির কারণে স্ত্রীকে মারধর করতেন তিনি। তার নির্যাতন থেকে বাবা-মাও রেহাই পাননি বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে প্রায় দেড় মাস আগে সন্তানকে রেখে বাবার বাড়ি চলে যান বৃষ্টি। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

সন্তান বিক্রি করে আইফোন, দেড় বছরের মুসা উদ্ধার

৩১ আগস্ট ২০২৬

গত শনিবার মারুফ তার সন্তানকে উপজেলার আলিপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন। ওই টাকায় তিনি একটি ‘আইফোন ১৩ প্রো ম্যাক্স’ কিনেছেন।

এ ঘটনায় সামনে এসেছে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা একটি চুক্তিপত্র। নথিতে প্রথম পক্ষ হিসেবে মারুফ (২২) এবং দ্বিতীয় পক্ষ হিসেবে ইমরান (২৮)-এর নাম উল্লেখ রয়েছে। চুক্তিপত্রে শিশু মুসাকে ১ লাখ টাকার বিনিময়ে দ্বিতীয় পক্ষের কাছে ‘দত্তক’ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মারুফকে আটক করে পুলিশ। একই সঙ্গে শিশু মুসাকে উদ্ধার করে দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়।

শিশু মুসার ভবিষ্যৎ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক হিসাব খোলাসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাদকাসক্ত মারুফকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সন্তানকে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।


বিক্রিসন্তানআইফোনপটুয়াখালীদশমিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise