Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরীয়তপুরে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও রেল চালুর পরিকল্পনা হুইপ অপুর

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ২১:২৪
শেয়ার করুন:
শরীয়তপুরে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও রেল চালুর পরিকল্পনা হুইপ অপুর

শরীয়তপুরের গোসাইরহাটে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরকে অবহেলিত জেলার পরিচিতি থেকে বের করে আধুনিক, উন্নত ও জ্ঞানভিত্তিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এ লক্ষ্য বাস্তবায়নে জেলায় দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেল যোগাযোগ চালু এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ অপু।

তিনি বলেন, ‘রাজনীতি মানে দলীয় বিভেদ নয়। বিএনপি আমার রাজনৈতিক পরিচয় হলেও শরীয়তপুরের উন্নয়নের প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, উন্নত ও গর্বিত শরীয়তপুর গড়ে তোলাই হওয়া উচিত সবার সম্মিলিত লক্ষ্য।’

শিক্ষার প্রসঙ্গ তুলে হুইপ অপু বলেন, ‘জনাব শামসুর রহমানের মতো গুণী ব্যক্তিত্ব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে শরীয়তপুরে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্য জেলায় যেতে হবে না। নিজ জেলাতেই উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।’

যোগাযোগব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা থেকে গোসাইরহাট হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গোসাইরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হবে। পাশাপাশি বরিশাল ও ভোলাসহ আশপাশের অঞ্চলগুলোর যোগাযোগব্যবস্থাকে শরীয়তপুরকেন্দ্রিক করার সম্ভাবনাও তৈরি হবে।’

তিনি আরও জানান, প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের উদ্বোধন করতে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে আনার উদ্যোগ নেওয়া হবে।

হুইপ অপু বলেন, ‘এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শরীয়তপুরে শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একসময় অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুরকে উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে আধুনিক ও গর্বিত জনপদে রূপান্তর করাই তাদের লক্ষ্য।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষাজীবন থেকেই নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন।

অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনে নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকা এবং সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার, কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতারা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বে এস্পোরিয়াম লিমিটেডের চেয়ারম্যান রেজাউর রহমান (রাহাত মিঞা)। বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান (আহাদ মিঞা) এবং পরিচালক আসিফুর রহমান (সিহাব মিঞা)।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুশরীয়তপুরপাবলিক বিশ্ববিদ্যালয়রেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক