Agamir Somoy E-Paper
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিয়ে বাড়িতে মদ ভেবে মিথানল পানের পর দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:২৪
বিয়ে বাড়িতে মদ ভেবে মিথানল পানের পর দুই যুবকের মৃত্যু

নিহত দুই যুবক—সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল (মদ) ভেবে মিথানল পান করার পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর ৪টার দিকে সজিব (২২) এবং বিকাল সাড়ে ৪টার দিকে রনি মিয়া (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাকের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। নিহত রনি মিয়া একই এলাকার মোস্তফা ইসলামের ছেলে। তিনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

স্থানীয়দের ভাষ্য, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর অ্যালকোহলের নামে মিথানল পান করান। পরদিন সকাল থেকে তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ খান। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাদের একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সজিব ও রনি মারা যান।

আরও পড়ুন

অতিরিক্ত ২ টাকায় লাখ টাকার বাণিজ্য

১৯ জুলাই ২০২৬

নিহত রনি মিয়ার নানি রেজিয়া খাতুন বলেছেন, ‌‌‘সে আমার সঙ্গে থেকে পড়াশোনা করত। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিল যে কোনো নেশা করত না। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি চাই।’



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে, মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে সজিবের মৃত্যুর বিষয়ে একটি বার্তা পেয়েছেন। পরে অনানুষ্ঠানিকভাবে রনি মিয়ার মৃত্যুর খবরও জানতে পারেন।

তিনি বলেছেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

গাজীপুরকোনাবাড়ীমিথানল পানের পর দুই যুবকের মৃত্যু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০৪:০৩

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ২০ জুলাই ২০২৬, ০০:২৩

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০১:০৮

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪৮

    ২৫ বছর পর জিয়া হত্যা মামলার নথির খোঁজ

    ২৫ বছর পর জিয়া হত্যা মামলার নথির খোঁজ

    ২০ জুলাই ২০২৬, ০৫:৩৬

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    ২০ জুলাই ২০২৬, ০১:৪৫

    যুগপতের দেড় শতাধিক নেতার সাথে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    যুগপতের দেড় শতাধিক নেতার সাথে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪১

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৫

    আজকের নামাজের সময়সূচি (২০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২০ জুলাই)

    ২০ জুলাই ২০২৬, ০৭:৩০

    পুরনো জটে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার

    পুরনো জটে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৮

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২০ জুলাই ২০২৬, ০৮:১০

    পারেদেসের কোনো ক্ষমা নেই

    পারেদেসের কোনো ক্ষমা নেই

    ২০ জুলাই ২০২৬, ০৯:৪১

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    ২০ জুলাই ২০২৬, ০২:০৭

    গালির আধিক্য কীসের ইঙ্গিত?

    গালির আধিক্য কীসের ইঙ্গিত?

    ২০ জুলাই ২০২৬, ০৫:২২

    গোলশূন্য প্রথমার্ধ, চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস

    গোলশূন্য প্রথমার্ধ, চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস

    ২০ জুলাই ২০২৬, ০২:১২

    advertiseadvertise