Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রম বিক্রির হাটে টিকে থাকার লড়াই

  • মাদারীপুরের রাজৈরের থানার মোড়ে অর্ধশতাব্দী ধরে বসছে শ্রমিকের হাট; ভোরে কাজের আশায় জড়ো হন শত শত দিনমজুর, মজুরি ঠিক হয় দরদামের মাধ্যমে।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:১১
শ্রম বিক্রির হাটে টিকে থাকার লড়াই

ছবি: আগামীর সময়

ভোরের আলো ফোটারও বাকি। সূর্যের দেখা তখনো মেলেনি পূর্ব আকাশে। এরই মধ্যে কাস্তে-কোদাল কাঁধে নিয়ে রাজৈর উপজেলার থানার মোড়ে জড়ো হন শত শত শ্রমিক। কিছুক্ষণের মধ্যেই তাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কেউ এসেছেন নিজের শ্রম বিক্রি করতে, আবার কেউ এসেছেন সেই শ্রম কিনতে। দরদাম চলে মৌসুমভেদে, অনেকটা বাজারের পণ্যের মতোই ওঠানামা করে শ্রমের মূল্য। তাই স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘শ্রম বিক্রির হাট’ নামে।

বলছিলাম মাদারীপুরের রাজৈর উপজেলার থানার মোড়ের কথা। প্রায় অর্ধশতাব্দী ধরে এখানে প্রতিদিন বসে শ্রমিকদের এই অনন্য হাট। ভোর হতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিনমজুররা এসে জড়ো হন। অন্যদিকে কৃষক ও জমির মালিকরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক নিতে আসেন। দরদাম চূড়ান্ত হলে অটোরিকশা কিংবা ভ্যানে করে শ্রমিকদের নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন তারা। আর যাদের কাজ মেলে না, তারা হতাশ হয়ে বাড়ি ফিরে যান।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রমিকরা কাজের অপেক্ষা করছেন। কেউ সম্ভাব্য নিয়োগদাতাদের ডেকে নিজের মজুরির কথা বলছেন, আবার কেউ দরকষাকষিতে ব্যস্ত। এখানে মূলত পাট কাটা, পাট জাগ দেওয়া, ক্ষেতের আগাছা পরিষ্কার, মাটি কাটা ও অন্যান্য কৃষিশ্রমের জন্য শ্রমিক নিয়োগ করা হয়।

এই হাটে শ্রমের মূল্যও নির্ধারিত হয় শারীরিক সক্ষমতা ও কাজের ধরন অনুযায়ী। সুঠামদেহী ও কমবয়সী শ্রমিকদের চাহিদা এবং মজুরি তুলনামূলক বেশি। অন্যদিকে বয়স্ক, রোগা কিংবা শারীরিকভাবে দুর্বল শ্রমিকদের পারিশ্রমিক কম।

গত তিন বছর ধরে কলাবাড়ী এলাকা থেকে প্রতিদিন এই হাটে শ্রম বিক্রি করতে আসেন ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থী বিকাশ হালদার (২৩)। পড়াশোনার খরচ চালানো এবং পরিবারের ভরণপোষণের জন্যই এই কাজ বেছে নিয়েছেন তিনি।

বিকাশ হালদার বলেছেন, ‘আমাদের গ্রামে তেমন কোনো কাজ নেই। সাধারণত প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকায় মানুষ আমাদের কাজের জন্য নিয়ে যায়। তবে পাট কাটা বা পাট জাগ দেওয়ার কাজ হলে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়।’

তবে প্রতিদিন সবার ভাগ্যে কাজ জোটে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেক শ্রমিক কাজ পান না। কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। পরদিন আবার নতুন আশায় থানার মোড়ে হাজির হন।

এমনই একজন শ্রমিক আমগ্রাম এলাকার উৎপল বিশ্বাস (৫০)। তিনি বলেছেন, ‘আজ মজুরি নিয়ে বনিবনা না হওয়ায় কোনো কাজ পাইনি। তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু কাজ থাকুক আর না থাকুক, সংসার চালাতে প্রতিদিনই টাকার দরকার হয়। কাজ কম থাকলে আমাদের খুব কষ্টে পড়তে হয়।’

অন্যদিকে শ্রমিক নিতে আসা লোকমান হাওলাদার বলেছেন, "আমার দুই বিঘা জমির পাট কাটার জন্য চারজন শ্রমিক নিতে এসেছি। তারা ভোর ৬টা থেকে জোহরের আজান পর্যন্ত কাজ করেন। শ্রমিকদের মজুরি কিছুটা বেশি হলেও তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেন। তাই শ্রমিক দিয়ে কাজ করাতে আমি সন্তুষ্ট।’

রাজৈর থানার মোড় বণিক সমিতির সভাপতি লিটন শেখ জানান, ‘থানার মোড়ে অন্তত ৫০ বছর ধরে শ্রমিকের এই হাট বসছে। উপজেলার আমগ্রাম, বাজিতপুর ইউনিয়ন এবং পাশের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এখানে কাজের সন্ধানে আসেন। এই হাটে কোনো দালাল বা তৃতীয় পক্ষ নেই। নিয়োগদাতারা সরাসরি এসে শ্রমিকদের সঙ্গে দরদাম করে নিয়ে যান। বণিক সমিতির পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হয়।’

মাদারীপুররাজৈথানার মোড়শ্রম বিক্রির হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী