Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৩:২৩
পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। গতকাল সোমবার বিকালে আমজাদ আলী সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম মোছা. জান্নাতুল মারজান (১৬)। 

সে কুমিল্লার হোমনা উপজেলার বাকসিরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় বাস করত জান্নাতুল।


আরও পড়ুন

ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামি

১১ মে ২০২৬

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় বিদ্যালয়ের ষষ্ঠ তলার বারান্দা থেকে লাফ দেয় জান্নাতুল। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য তুরাগের শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জান্নাতুলের।

ওসি মেহেদী বলেছেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আত্মহত্যাগাজীপুরস্কুলছাত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise