Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সিলেট

ফেসবুক-হোয়াটসঅ্যাপে জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:২৩
ফেসবুক-হোয়াটসঅ্যাপে জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা

সংগৃহীত ছবি

সিলেটের বিশ্বনাথে কোরবানির পশু কেনাবেচায় জনপ্রিয় হয়ে ওঠছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। বিশেষ করে প্রবাসী পরিবারগুলো পছন্দের গরু নির্বাচন করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পশুর ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যমে।

প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় ঈদ উপলক্ষে দেশে ফিরেছেন অনেক প্রবাসী। তাদের বেশিরভাগই দেশি গরু কিনতে আগ্রহী। সকাল হলেই বিভিন্ন গ্রামে ঘুরে গরু দেখছেন তারা। পছন্দের পশুর ছবি তুলে ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বিদেশে থাকা পরিবারের সদস্যদের কাছে পাঠানো হচ্ছে। গরু কেনা হচ্ছে সবার মতামতের ভিত্তিতে।

এদিকে নিজেদের গরুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্রেতা খুঁজছেন অনেক খামারি ও বিক্রেতা। এতে দিন দিন বাড়ছে অনলাইনভিত্তিক পশু কেনাবেচা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে প্রচুর গরু ওঠলেও এখনো বেচাকেনা তুলনামূলক কম। বাজারে দেশি গরুর সংখ্যাই বেশি। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি হওয়ায় কিছুটা অপেক্ষায় রয়েছেন ক্রেতারা। এখনো বাজারে আসেনি ভারতীয় গরুও। তবে সপ্তাহের শেষ দিকে হাট জমে ওঠতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ইমান আলি

১৯ মে ২০২৬

উপজেলার বিভিন্ন কোরবানির হাটে দেশের নানা এলাকা থেকে গরু আনা হচ্ছে ট্রাকে করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে ছোট, মাঝারি ও বড় সব ধরনের পশু। এর মধ্যে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। গত এক সপ্তাহে উপজেলার বাজারগুলোতে দেখা গেছে ৭০ হাজার থেকে তিন লাখ টাকা দামের গরু।

ক্রেতাদের সুবিধার্থে আগেই প্রস্তুতি সম্পন্ন করেছেন হাট ইজারাদাররা। সারিবদ্ধভাবে গরু রাখার ব্যবস্থা করা হয়েছে বাঁশ দিয়ে। মানুষের চলাচলের জন্য মাঝখানে রাখা হয়েছে পর্যাপ্ত জায়গাও।

মৌসুমি গরু ব্যবসায়ী আব্দুল আহাদ বলছেন, বেশি দামে ২০টি গরু কিনেছেন তিনি। একটি গরু কিনতেই লাগছে গড়ে ৭৫ হাজার টাকা। বেশি দামে কিনে কম দামে বিক্রির সুযোগ নেই বলেও জানান তিনি।

ব্যবসায়ী আবুল মিয়ার ভাষ্য, বাজারে পশুর সরবরাহ ভালো থাকলেও এখনো তেমন বেচাকেনা হচ্ছে না। ক্রেতারা মূলত পশু দেখে যাচাই করছেন দরদাম। অনেকের পশু রাখার জায়গা না থাকায় এখনো কিনছেন না তারা। তবে গ্রামাঞ্চলের মানুষ আগেভাগেই কিনছেন পছন্দের গরু। পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও চলছে কেনাবেচা।

সম্প্রতি দেশে ফেরা যুক্তরাজ্যপ্রবাসী মাসুক মিয়া ও আশিক মিয়া জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে এসেছেন তারা। কোরবানির জন্য কিনতে চান দেশি গরু। কয়েকটি গরু দেখে সেগুলোর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বিদেশে থাকা পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সবার পছন্দ হলে পরে কেনা হবে সেই গরু।

সিলেটঈদগরুর হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৩০ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise