Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমান উল্লাহ আমান

জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ শক্তিই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৯:৩১
জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ শক্তিই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল

কেরানীগঞ্জের ঘাটারচরে ‘জুলাই যোদ্ধা শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আমান উল্লাহ আমান— সংগৃহীত

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তির কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসন।

তিনি বলেছেন, ‘১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে গুম, খুন, গ্রেপ্তার এবং ‘জঙ্গি নাটক’সহ নানা ধরনের নির্যাতন চালিয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে ‘জুলাই যোদ্ধা শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেছেন, ‘জুলাই মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হয়। অবশেষে ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ওই সরকারের ঐতিহাসিক পতন ঘটে।’

তিনি বলছিলেন, ‘এই ঐতিহাসিক জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রিয়াজ শহীদ হন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।’

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি-টেন্ডারবাজিতে ওস্তাদ : হাসনাত আব্দুল্লাহ

১৪ জুলাই ২০২৬

বিএনপির এই নেতা আরও বললেন, ‘যারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ৪০ বছরের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল, দেশের মানুষ তাদেরই দেশছাড়া করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে নির্বাচনের কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, সাংগঠনিক সম্পাদক নিবাস সরকারসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে কেরানীগঞ্জের শিক্ষার্থী রিয়াজ নিহত হন। তার প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই যোদ্ধা শহীদ রিয়াজ চত্বর’ উদ্বোধন করেন সংসদ সদস্য আমান উল্লাহ আমান। উদ্বোধন শেষে তিনি চত্বরে কৃষ্ণচূড়া ও নিমগাছের চারা রোপণ করেন।

আমান উল্লাহ আমানজুলাই আন্দোলনকেরানীগঞ্জশহীদ রিয়াজ চত্বর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!