Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গয়েশ্বর

শহীদ জিয়ার আদর্শ অনুসরণেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:০১
শহীদ জিয়ার আদর্শ অনুসরণেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব

ছবি: আগামীর সময়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অন্যতম স্থপতি। তার আদর্শ অনুসরণ করেই দেশে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

সোমবার (১ জুন) ঢাকার কেরানীগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শুভাঢ্যা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ইউনিটের উদ্যোগে পারগেন্ডারিয়া ও চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক দর্শন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী জানালেন, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, আদর্শ ও গণতান্ত্রিক চেতনা আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার রেখে যাওয়া রাজনৈতিক দর্শন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথনির্দেশক হিসেবে কাজ করছে।

বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার আদর্শ ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গয়েশ্বরজিয়াউর রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise