Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গঙ্গাচড়াকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:৪১
গঙ্গাচড়াকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

ছবি: আগামীর সময়

রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল থেকে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেছেন, ‘একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গঙ্গাচড়াকে শিশুশ্রম ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গোমেজ।

অনুষ্ঠানে ইউএনও জানান, উপজেলায় কোনো শিশু যাতে শ্রমে জড়িত না হয় এবং স্কুল থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। তিনি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

ওয়ার্ল্ড ভিশনের সুরেশ বার্টলেট বলেছেন, ‘শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার, পরিবার এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। গঙ্গাচড়াকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা একটি অনুকরণীয় উদ্যোগ, যা দেশের অন্যান্য উপজেলাকেও অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাইদ প্রমুখ।

গঙ্গাচড়াবাল্যবিবাহ ও শিশুশ্রম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত