Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাবনায় বাড়ছেই হামের রোগী, শিশু ওয়ার্ডে শয্যা সংকট

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৫৯
পাবনায় বাড়ছেই হামের রোগী, শিশু ওয়ার্ডে শয্যা সংকট

ছবিঃ আগামীর সময়

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করেছে। রাজধানীর মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে চলতি বছরেই ২২ শিশুর মৃত্যু হয়েছে। অন্তত ১০ জেলায় রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে বালে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি সামাল দিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে।

এরই মধ্যে পাবনায় হঠাৎ করেই হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্কও রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের এ পর্যন্ত মোট ১২৫ জন হামে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কেবল মার্চ মাসেই সংক্রমণের হার সর্বোচ্চ।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, গত রাতেই নতুন করে ৫ শিশু ভর্তি হয়েছে। রোগীর চাপে হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। বাধ্য হয়ে বারান্দায় কাঁচঘেরা কক্ষে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক শিশুকে মেঝেতেও থাকতে হচ্ছে।

সদর উপজেলার হারিয়াবাড়িয়া গ্রামের সুফিয়া বেগম জানান, শনিবার তার ৯ মাস বয়সী নাতিকে ভর্তি করালেও শয্যা না থাকায় মেঝেতে থাকছেন। গরম ও মশার কারণে পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

এদিকে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। আশুতোষপুর গ্রামের স্মৃতি খাতুন বললেন, তার ৪ মাস বয়সী মেয়ে প্রথমে জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। পরে শরীরে লাল ফুসকুড়ি দেখা দেয়। হাসপাতালে ভর্তি করলেও সুস্থ হতে সময় লাগছে বলে দুশ্চিন্তায় রয়েছেন।

আবার অনেক অভিভাবক অভিযোগ করেছেন, প্রয়োজনীয় ওষুধের অভাবে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান জানান, ৩৮ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী ভর্তি থাকছেন। সীমাবদ্ধতার কারণে সব সময় পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে জরুরি ভিত্তিতে আইসোলেশন ইউনিট চালু করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেছেন, সাধারণত ৯ মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। কিন্তু বর্তমানে আক্রান্তদের একটি বড় অংশই ৯ মাসের কম বয়সী শিশু, যা উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী, শিশুদের জ্বর ও শরীরে র‌্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

পাবনাহাসপাতালহামরোগীশিশু শয্যা সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise