Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

যাত্রী সেজে নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৭:১০
যাত্রী সেজে নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ছবি: আগামীর সময়

গন্তব্য ছিল বাড়ি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহী রেলস্টেশনে নেমে একটি সিএনজিচালিত মাহিন্দ্রায় উঠেছিলেন মনি বেগম। ভেবেছিলেন আর কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে পৌঁছে যাবেন। কিন্তু একই গাড়িতে যাত্রীবেশে বসে ছিল ছিনতাইকারী। কিছু দূর এগোতেই শুরু হয় পূর্বপরিকল্পিত হামলা। ধারালো অস্ত্রের আঘাতে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগ ও প্রয়োজনীয় মালামাল লুটে নিয়ে তাকে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আজ বুধবার দুপুরে পবা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান।

তিনি জানালেন, বাগমারার বাসিন্দা মনি বেগম (৩৮) গত রবিবার (১২ জুলাই) শরীয়তপুরে বাবার বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। পরদিন সকাল ৭টার দিকে তিনি রাজশাহী রেলস্টেশনে পৌঁছে বাগমারাগামী একটি সিএনজিচালিত মাহিন্দ্রায় ওঠেন। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সিএনজিটি পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের তালগাছি ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা এক ব্যক্তি ও সিএনজিচালক তাকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর ধারালো চাকু দিয়ে তার গলা ও পিঠে একাধিক আঘাত করা হয়। হামলার পর ছিনিয়ে নেওয়া হয় নগদ পাঁচ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কালো ট্রাভেল ব্যাগ এবং কাপড়-চোপড়সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।

আরও পড়ুন

শিক্ষা ভবনের সামনে বসে পড়েছেন শিক্ষার্থীরা

১৫ জুলাই ২০২৬

তিনি আরো জানালেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পবা থানা পুলিশ ও আরএমপির সাইবার ক্রাইম টিম যৌথভাবে তদন্তে নামে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মূল আসামি সিএনজিচালক ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন, কাপড়-চোপড় এবং ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত মাহিন্দ্রা। পরবর্তীতে অপর আসামি তরিকুল ইসলামকে নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনের পর পবা থানার ওসি আব্দুল মতিন বললেন, এ ঘটনার পরপরই ভুক্তভোগীর স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শাহমখদুম জোনের সহকারী পুলিশ কমিশনার সুকুমার মোহন্ত এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পবা থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল উপস্থিত ছিলেন।

রাজশাহীসিএনজিযাত্রীলুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব