Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জামালপুরে বাসচাপায় বৃদ্ধের মৃত্যুতে সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৩:৩৩
জামালপুরে বাসচাপায় বৃদ্ধের মৃত্যুতে সড়ক অবরোধ

জামালপুর সদরে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর পর সড়ক অবরোধ। ছবি: আগামীর সময়

জামালপুর সদরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন সোহরাব হোসেন সরু (৭০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় সড়ক আটকে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে উপজেলায় কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাবের বাড়ি বিনন্দের পাড়া গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার একজনের জানাজা নামাজ আদায় করতে বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার হতে গেলে জামালপুর শহর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান সোহরাব।

ক্ষুব্ধ লোকজন জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুরসড়ক দুর্ঘটনাসড়ক অবরোধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise