Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কৃষি সচিব

সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২০:৫২
শেয়ার করুন:
সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা

ছবি: আগামীর সময়

কৃষি সচিব সেলিম খান বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত ও বরাদ্দ থাকা সত্ত্বেও কেউ কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি, পাচার বা অবৈধ মজুতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার দুপুরে রংপুরে কৃষকদের সার প্রাপ্তির সমস্যা চিহ্নিতকরণ ও দ্রুত সমাধানের লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, দেশে বর্তমানে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে অতিরিক্ত সার সরবরাহ করা হবে। সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় পাচাররোধ এবং লাইসেন্সবিহীন সারের ব্যবসা বন্ধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে হবে।

তিনি বললেন, কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম-দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধেও বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, কেজি প্রতি কমিশন বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করছে। অসাধু ডিলার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

জ্বালানি সংকট নিরসনে অন্তত ২ বছর লাগবে

১৬ আগস্ট ২০২৬

কৃষি সচিব আরও বলেন, কৃষির আধুনিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং ফুড প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। একই সঙ্গে মাটির স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সার বিতরণ ও বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে মজুত ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়।

রংপুর বিভাগীয় প্রশাসন আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম।

এ ছাড়া সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ, র‌্যাব-১৩-এর অধিনায়ক কর্নেল মনজুর করিম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত হাসানসহ বিভাগের আট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কৃষি সচিবরংপুরসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক