Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেতন বাড়ানোর দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:২১
শেয়ার করুন:
বেতন বাড়ানোর দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

বেতন বাড়ানোর দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশ বক্সে আগুন। ছবি: আগামীর সময়

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন।

এ সময় যানবাহন ভাঙচুর ও দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আজ রবিবার সকাল থেকে কোনাবাড়ী এলাকায় এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে কোনাবাড়ী এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রবিবার সকালে শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করেন এবং দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

০১ নভেম্বর ২০২৬

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে।

গাজীপুরশ্রমিকদের বিক্ষোভবেতন বৃদ্ধিবিক্ষোভআগুনপুলিশ বক্সে আগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ