Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দ্রুত বাড়ছে মাতামুহুরীর পানি, চকরিয়ার ৬০ গ্রাম প্লাবিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৮:৪২
দ্রুত বাড়ছে মাতামুহুরীর পানি, চকরিয়ার ৬০ গ্রাম প্লাবিত

মাতামুহুরী নদী— সংগৃহীত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ বুধবার সকাল ৯টার দিকে চিরিংগা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সকাল থেকে টানা বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে উপজেলার অন্তত ৬০ গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাতামুহুরী নদীর চিরিংগা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫ দশমিক ৮ মিটার। বুধবার সকাল ৯টায় সেখানে পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৩ মিটার, অর্থাৎ বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। তবে মাতামুহুরীর উজানে বান্দরবানের লামার শহর পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি গ্রামের বাসিন্দা রশিদুল আমিন বললেন, ‘আজ বুধবার ভোর পাঁচটা থেকে টানা বৃষ্টি হচ্ছে। সরকারি হিসাবে মাতামুহুরীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও, বাস্তবে নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে পানি ঢুকে পড়েছে।’

আরও পড়ুন

মুষলধারে বৃষ্টিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল

০৮ জুলাই ২০২৬

কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোছাইন জানান, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ইউনিয়নের সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। গত ১৫ বছরে এ রকম টানা ভারী বৃষ্টি হয়নি। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।’



উপজেলা প্রশাসন জানিয়েছে, চকরিয়ার বরইতলী, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, কাকারা, লক্ষ্যারচর, সুরাজপুর-মানিকপুর, হারাবং, খুটাখালী, চিরিংগা, ডুলাহাজারা এবং মাতামুহুরী উপজেলার সাহারবিল, পূর্ব বড় ভেওলা, ঢেমুশিয়া, ভেওলা মানিকচর, পশ্চিম ভেওলা ও বদরখালী ইউনিয়নসহ অন্তত ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেছেন, ‘সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরী নদীতে পানি বাড়ছে। কিছু নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।’

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলছিলেন, ‘মাতামুহুরী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের অংশ চিহ্নিত করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

কক্সবাজারমাতামুহুরী নদীচকরিয়ার ৬০ গ্রাম প্লাবিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়