Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাঙামাটিতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু , সিএনজিতে থাকবে কিউআর কোড

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২১:৩৩
রাঙামাটিতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু , সিএনজিতে থাকবে কিউআর কোড

সংগৃহীত ছবি

রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ এবং সিএনজিচালকদের ডিজিটাল ডাটাবেজ কার্যক্রম।

শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমা আশরাফী ও মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, দেশের অন্যতম পর্যটন জেলা হওয়ায় রাঙামাটিতে প্রতিদিন হাজারো স্থানীয় যাত্রী ও দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। এতদিন সমন্বিত ডিজিটাল ব্যবস্থা না থাকায় যানবাহন ও চালকদের নজরদারি এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ছিল। সেই সমস্যা সমাধানে প্রথমবারের মতো জেলার সব সিএনজি থ্রি-হুইলার ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি ও সহস্রাধিক চালকের তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার যুক্ত করা হবে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি পরিবহন সেবার মান নিয়ে রেটিং ও মতামতও দিতে পারবেন।

তার ভাষ্য, যাত্রীদের দেওয়া রেটিং বিশ্লেষণের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে যাত্রী নিরাপত্তা বাড়বে এবং পর্যটকবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

এদিকে ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল পার্কিং এবং যাত্রীসেবা উন্নয়নের কাজ পরিচালিত হবে। পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙামাটিতে প্রবেশের আগে ট্যুরিস্ট বাসগুলোকে ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হবে। পাশাপাশি বাস কর্তৃপক্ষ ও পর্যটকদের মোবাইল বার্তার মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য জানানো হবে।

পুলিশ সুপার দাবি করেন, ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালুর ফলে বাস পরিচালনায় শৃঙ্খলা বেড়েছে, যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়েছে। এই উদ্যোগ ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি, যাত্রী হয়রানি কমানো এবং রাঙামাটিকে নিরাপদ ও আধুনিক পর্যটন জেলায় রূপ দিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান মন্তব্য করেন, রাঙামাটিকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের ডিজিটাল উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ। কিউআর কোড ও অনলাইন বাস ব্যবস্থাপনা চালুর ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আস্থা বাড়বে।

তিনি আরও বলেন, শুধু সড়কে নয়, কাপ্তাই হ্রদেও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। কেউ যাতে হ্রদ দখল বা দূষণ করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধন শেষে মোটরসাইকেলচালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো হেলমেট, নো রাইড’ সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়।

রাঙামাটিসিএনজিকিউআর কোড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়