Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়া

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে ‘অংশ নেওয়ায়’ বিএনপি নেতা বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৭:০৩
শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে ‘অংশ নেওয়ায়’ বিএনপি নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি

বগুড়ায় ফারুক হোসেন নামে এক বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া বিএনপির ফেসবুক পেইজে তাকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে পোস্ট করা হয়।

বহিষ্কৃত নেতা ফারুক হোসেন বগুড়া জেলা বিএনপির সদস্য এবং বগুড়া শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

ছেলের আন্দোলনে বহিষ্কারের দাবি নাকচ করেছেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি মো. হামিদুল হক চৌধুরী হিরু। তবে ফারুক হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন। তিনি সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী  ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন সিফাত। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সিফাতের সঙ্গে পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডা হয়।


আরও পড়ুন

সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা, বাধা পুলিশের

১৫ জুলাই ২০২৬

পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ঘরে ফিরে যায়।


এ ঘটনার কয়েক ঘণ্টার পর সন্ধ্যার দিকে ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে ফারুক হোসেন বলেছেন, আমাকে কোনো নোটিস ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। আমার ছেলের বয়স ১৮ বছর। সে ছাত্রশিবিরকে সমর্থন করে। শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে।

ফারুক হোসেন আরও উল্লেখ করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। এ জন্য পরিকল্পিতভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কিন্তু ফারুক হোসেনের এমন দাবি অমূলক বলে মন্তব্য করেছেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি মো. হামিদুল হক চৌধুরী হিরু। তিনি বলেছেন, ফারুক হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। সংগঠনবিরোধী এসব কাজের জন্য প্রায় ৭ মাস আগে তাকে কারণ দর্শানোও হয়েছিল। এখন গতকাল তার ছেলে আন্দোলনে ছিল। এজন্য অনেকে মনে করছেন ছেলের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

তার ছেলে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন করতে পারে, অন্য রাজনৈতিক সংগঠনের যুক্ত থাকতে পারে। কিন্তু সেটা ভিন্ন বিষয়। তার সঙ্গে এই বহিষ্কারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন মহানগর বিএনপির সভাপতি।

বগুড়াআন্দোলনবিএনপি নেতাবহিষ্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে