Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভেদরগঞ্জ

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২০:০৯
ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ছবি: আগামীর সময়

খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ফুটবল। সেটি তুলতে নেমেই আর ফিরে আসা হলো না দুই শিশুর। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিদম (৬) ও রিফাত (৭) নামে দুই মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ পাপরাইল এলাকার বাবুল হাসান ফকিরের বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল রিফাত। দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় ফুটবল খেলছিল রিদম ও রিফাত। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বলটি তুলতে গিয়েই তারা পুকুরে নামে। পরে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় দুই শিশু।

অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে রিদম (৬) দক্ষিণ পাপরাইল এলাকার বাবুল হাসান ফকিরের ছেলে এবং রিফাত (৭) আরিফ হোসেনের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মাঝেও শোকের আবহ বিরাজ করছে।

নিহতদের মামাতো বোন রুমা আক্তার জানালেন, ‘অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে ওদের উদ্ধার করা হয়। হয়তো ফুটবল পানিতে পড়ে যাওয়ার পর সেটি তুলতে গিয়েই ওরা ডুবে যায়।’

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসারের ভাষ্য, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভেদরগঞ্জফুটবলমৃত্যুশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ