Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, বাড়ি ছেড়ে পালাল অভিযুক্ত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২৩:৪২
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, বাড়ি ছেড়ে পালাল অভিযুক্ত

সালিশি বৈঠকে স্থানীয়দের ভিড়। ছবি: আগামীর সময়

জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাছুদুল হাসান রানা (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিশি বৈঠকের আয়োজন করা হলেও সেখানে অংশ না নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পরিবার জানায়, ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া গ্রামের হিশু মণ্ডলের বাড়িতে স্থানীয়দের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী দুই পরিবার ও গণমান্যরা উপস্থিত থাকলেও অভিযুক্ত ছিলেন না। পরে জানা যায়, অভিযুক্তত মাছুদুল হাসান পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত ২১ আগস্ট দুপুরে বলারদিয়া গ্রামের বাসিন্দা মাছুদুল হাসান রানা বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই মাদ্রাসাছাত্রকে নিজের বাড়িতে ডেকে নেন। তাদের একজনকে একটি কক্ষে মোবাইল ফোন দিয়ে গেম খেলতে বসিয়ে রাখা হয়। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী অপর শিক্ষার্থীকে বসতঘর থেকে গোসলখানায় নিয়ে বলাৎকার করা হয়।

তাদের অভিযোগ, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন তারা। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া অন্য মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা করা হলে সে অভিযুক্তকে প্রতিহত করে সেখান থেকে চলে যায়। পরদিন দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী শারীরিক ব্যথার কথা জানালে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের উদ্যোগে প্রথমে একটি বৈঠক হয়। পরে শুক্রবার সকালে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে সালিশের আয়োজন করা হয়। তবে সালিশে অভিযুক্ত মাছুদুল হাসান রানা উপস্থিত হননি।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে মাছুদুল হাসান রানাকে এলাকায় দেখা যাচ্ছে না। পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন।

ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক ওয়াজেদ আলী ওরফে খোকন মিয়া ও সোলায়মান বলেন, ‘আমরা প্রথমে সামাজিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করেছি। কিন্তু অভিযুক্ত সালিশে উপস্থিত হননি। এখন এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠু বিচারের দাবিতে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে মাছুদুল হাসান রানার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরসরিষাবাড়ীবলাৎকারের অভিযোগসালিশি বৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর