জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাছুদুল হাসান রানা (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিশি বৈঠকের আয়োজন করা হলেও সেখানে অংশ না নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে।ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পরিবার জানায়, ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া গ্রামের হিশু মণ্ডলের বাড়িতে স্থানীয়দের উদ্যোগ...