Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, গ্ৰেপ্তার বৃদ্ধ রিকশাচালক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:১৯
কালীগঞ্জে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, গ্ৰেপ্তার বৃদ্ধ রিকশাচালক

সংসারের হাল ধরতে প্রতিদিনের মতো সেদিনও কাজে গিয়েছিলেন মা। তিন কন্যাকে ঘরে রেখে গার্মেন্টসের রাতের শিফটে যোগ দেন তিনি। কিন্তু সেই রাতই হয়ে ওঠে তার বড় মেয়ের জীবনের এক ভয়ংকর অধ্যায়ের সূচনা।

অভিযোগ উঠেছে, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী এক বৃদ্ধ কিশোরীটিকে প্রথমে ভয়ভীতি ও প্রলোভনের ফাঁদে ফেলে নির্যাতন করেন। এরপর দীর্ঘদিন ধরে চলতে থাকে একই ঘটনা। অবশেষে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর প্রকাশ্যে আসে সেই ঘটনা।

গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) রাতে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৭ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবদুর রহিম কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি রিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। পরিবারের তিন মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাসায় বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ নভেম্বর রাতে তিনি কর্মস্থলে রাতের ডিউটিতে গেলে অভিযুক্ত রহিম বাড়িতে প্রবেশ করেন। প্রথমে নানা প্রলোভন এবং পরে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

তালায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল পিকআপ, নিহত ২

২৬ মে ২০২৬

এরপর থেকে বিভিন্ন সময় একই কৌশলে কিশোরীকে নির্যাতন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ভয়ে মুখ বন্ধ রাখলেও একপর্যায়ে তার শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কিশোরী অভিযুক্তের নাম প্রকাশ করে। এতে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


সোমবার রাতে স্থানীয় লোকজন আবদুর রহিমকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং-২৮ (৫) ২৬)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেছেন, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শেয়ার করুন:
    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    ‘বাস না পেলে ভেঙে ভেঙেই বাড়ি যাবো’

    ‘বাস না পেলে ভেঙে ভেঙেই বাড়ি যাবো’

    ২৬ মে ২০২৬, ১১:৫৪

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    advertiseadvertise