Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কলা-কুমড়ার ফাঁকে আগাম আলু চাষ, ৬২ দিনেই ফসল তুলে বিক্রি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৬:০২
শেয়ার করুন:
কলা-কুমড়ার ফাঁকে আগাম আলু চাষ, ৬২ দিনেই ফসল তুলে বিক্রি

কলা ও মিষ্টিকুমড়ার জমির ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আগাম আলু চাষে সাফল্য। ছবি: আগামীর সময়

কলা ও মিষ্টিকুমড়ার জমির ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আগাম আলু চাষে সাফল্য পেয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষক মাহবুবুর রহমান তুহিন। রোপণের মাত্র ৬২ দিনের মাথায় জমি থেকে আলু তুলে স্থানীয় বাজারে প্রতি কেজি ৬৮ টাকা দরে বিক্রি করেছেন তিনি।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে আগাম আলু উৎপাদন করে এলাকায় আলোচনায় এসেছেন এই কৃষক।

উপজেলার কেশবা গ্রামের ৪২ বছর বয়সী তুহিন প্রায় পাঁচ বছর ধরে আলু চাষ করছেন। চলতি মৌসুমে ঘন ঘন বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কায় আলু উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চাষাবাদ থেকে পিছিয়ে যাননি তিনি। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কলা ও মিষ্টিকুমড়ার ক্ষেতের ফাঁকা জায়গায় আগাম জাতের আলু রোপণ করেন। নিয়মিত পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনায় নির্ধারিত সময়ের আগেই ফসল তুলতে সক্ষম হন।

গত সোমবার কেশবা গ্রামের চার বিঘা জমি থেকে উপশি কারেজ জাতের প্রায় এক হাজার কেজি আলু উত্তোলন করেন তুহিন। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি। স্থানীয় বাজারে প্রতি কেজি ৬৮ টাকা দরে এসব আলু বিক্রি করেছেন তিনি।

আরও পড়ুন

একই গাছে আলু-টমেটো-বেগুন, কৃষিতে নতুন সম্ভাবনা

১৫ নভেম্বর ২০২৬

তুহিন জানিয়েছেন, চার বিঘা জমির আলু থেকে আপাতত খুব বেশি লাভ না হলেও একই জমিতে চাষ করা কলা ও মিষ্টিকুমড়া থেকে বাড়তি আয়ের আশা করছেন। অন্য জমিতে চাষ করা আগাম আলু ভালো দামে বিক্রি করতে পারলে ভালো লাভ হবে বলে প্রত্যাশা তার।

তার উৎপাদিত আগাম আলু কিনতে স্থানীয় পাইকারদের আগ্রহও বেড়েছে। টুটুয়ার ডাঙ্গা এলাকার পাইকাররা সরাসরি জমি থেকে আলু সংগ্রহ করছেন। এসব আলু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় পাইকারি বাজারে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

তুহিন বলেন, ‘গত পাঁচ বছর ধরে নিয়মিত আলু চাষ করছি। এ বছর আবহাওয়া অনুকূলে না থাকলেও সঠিক পরিকল্পনা ও সময়মতো পরিচর্যার কারণে ৬২ দিনের মধ্যে আলু তুলতে পেরেছি। বাজারে ৬৮ টাকা কেজি দরে আলু বিক্রি করতে পেরে ভালো লাগছে।’

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানিয়েছেন, তুহিন একজন অভিজ্ঞ কৃষক। তিনি প্রতিবছর আগাম আলু চাষ করেন এবং নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করেন।

আলু চাষআগাম আলু চাষকিশোরগঞ্জনীলফামারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি