Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

১৬ কোটি টাকার খননেও পানিশূন্য গাজীখালী নদী

মো. সোহেল রানা খান, সাটুরিয়া (মানিকগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৬:০১
১৬ কোটি টাকার খননেও পানিশূন্য গাজীখালী নদী

গ্রাফিকস: আগামীর সময়

‘গাঙ কাটার পর থিকা পানি আহে না। আগে ছোটবেলায় নদীতে ট্রলার চলতে দেখছি, বড় বড় নৌকা চলত। পানিতে গাঙ ভইরা যাইত, অনেক স্রোত ছিল। কত মাছ মারতাম। গাঙ কাটার পর পানি আসা বন্ধ হইয়া গেছে। কয়েক বছর আগে নদী কাটলেও ঠিকমতো কাটা হয় নাই।’— গাজীখালীর বুকে হেঁটে চলতে চলতে এভাবেই স্মৃতিচারণ করছিলেন সাটুরিয়ার বাসিন্দা আব্দুল মজিদ।

বর্ষাকালে নদীটি থাকার কথা ছিল পানিতে থইথই। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। বর্ষার শুরুতেই পানিশূন্য হয়ে পড়েছে সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকলেও তা ঢেকে গেছে কচুরিপানায়। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গাজীখালী নদীর উৎপত্তি গোপালপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে। এরপর এটি ধামরাই হয়ে বংশী নদীতে গিয়ে মিশেছে। একসময় বর্ষা মৌসুমে ধলেশ্বরী নদী থেকে বিপুল পানি গাজীখালীতে প্রবেশ করত। এতে নদীটি পানিতে ভরে উঠত এবং আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত থাকত। নদীর এই পানির ওপর নির্ভর করেই কৃষিকাজ, মাছ ধরা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা পরিচালিত হতো।

স্থানীয়দের মতে, শত বছরেরও বেশি আগে গাজীখালী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল সাটুরিয়া বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকায় করে ব্যবসায়ীরা এই বাজারে আসতেন। কিন্তু সময়ের ব্যবধানে নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে এখন।

বর্তমানে গোপালপুর থেকে সাটুরিয়া বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার নদীপথের অধিকাংশ অংশ শুকিয়ে গেছে। সাটুরিয়া থেকে ধামরাইয়ের বারবারিয়া এলাকা পর্যন্তও একই অবস্থা বিরাজ করছে। পুরো নদীজুড়ে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় কোথাও কোথাও পানি থাকলেও তা চোখে পড়ে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে মানিকগঞ্জের সাটুরিয়া, সদর ও সিঙ্গাইর এবং ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ গাজীখালী নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। সাটুরিয়া, ধামরাই ও সিঙ্গাইর অংশে নদী খননে ব্যয় হয় প্রায় ৪০ কোটি টাকা।

এর মধ্যে সাটুরিয়া অংশে দুই দফায় নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ১৬ কোটি টাকা ব্যয় করা হয়। প্রকল্পের শর্ত অনুযায়ী নদী দুই মিটার গভীর করে খনন এবং তলদেশে ২৬ মিটার ও ওপরের অংশে স্থানভেদে ৫০ থেকে ৬০ মিটার প্রশস্ত করার কথা ছিল। খননকাজে এক্সকাভেটর ব্যবহারেরও নির্দেশনা ছিল।

তবে স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ের পরও নদীর নাব্যতা ফেরেনি। বরং খননের নামে অনিয়ম হয়েছে এবং প্রকল্পের সুফল মেলেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একসময় সাটুরিয়া বাজারের খাদ্যগুদাম পর্যন্ত গাজীখালী নদীর বিস্তৃতি ছিল। কিন্তু নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, নদী খননের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নদীর বিভিন্ন অংশে পানির প্রবাহ নেই বললেই চলে। কোথাও কোথাও সামান্য পানি থাকলেও কচুরিপানার ঘন স্তরে তা আচ্ছাদিত। ফলে নদীনির্ভর জেলে পরিবারগুলো মাছ শিকার করতে না পেরে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।

উপজেলার দরগ্রাম এলাকার জেলে জ্যোতিন রাজবংশীর সঙ্গে কথা হয়। বললেন, ‘আগে নদীতে যেমন পানি আইত, তেমন মাছও পাইতাম। শত শত জেলে এই নদীতে মাছ ধরে সংসার চালাইত। এখন নদীতে পানি নাই, মাছ মারুম কেমনে? অনেক জেলে এখন অন্য পেশায় চলে গেছে।’

শেখরীনগর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেছেন, ‘ছোটবেলায় বর্ষার শুরুতেই গাজীখালীতে নতুন পানি আসত। তখন আমরা সবাই মাছ ধরতাম। নতুন পানিতে প্রচুর মাছ পাওয়া যেত। নদীতে শুশুকও উঠত। এখন নদীতে পানি আসে না। কয়েক বছর আগে নদী খনন করে শুধু মাটি বিক্রি করে অনেকে লাভবান হয়েছে, কিন্তু নদীর নাব্যতা ফেরেনি।’

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, ‘আমি যোগদানের আগে গাজীখালী নদীর পুনঃখননের কাজ হয়েছে। তাই সে বিষয়ে মন্তব্য করতে পারব না। বর্তমানে নদীতে পানি না আসার প্রধান কারণ হলো ধলেশ্বরী নদীর গোপালপুর এলাকার উৎসমুখ যমুনা নদীর পলি জমে ভরাট হয়ে যাওয়া। উৎসমুখ পুনঃখনন করা গেলে নদীতে আবারও পানির প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।’

স্থানীয়দের প্রত্যাশা, নদীর উৎসমুখ দ্রুত খনন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গাজীখালী নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। অন্যথায় একসময় সাটুরিয়ার প্রাণ হিসেবে পরিচিত নদীটি পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গাজীখালী নদীখননধামরাই
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise