Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঢাকা থেকে অপহরণ হওয়া স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৭:৩৮
ঢাকা থেকে অপহরণ হওয়া স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকার ধানমন্ডিতে বাসার সামনে থেকে তুলে নেওয়া স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। বুধবার (১৩ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

গ্রেপ্তার আসামিরা হলেন, তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও মো. আবু সাঈদ (২৪)। এর মধ্যে তাওহীদকে ঘটনার মূলহোতা বলছে র‍্যাব।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অপহরণের শিকার মেয়েটি পড়ে ধানমন্ডির একটি বেসরকারি স্কুলে। তার বাড়ি ধানমন্ডির ১৩/এ সড়কে। গত ৬ মে বাড়ির সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নেওয়া হয়। তার পরিবার ধানমন্ডি মডেল থানায় অপহরণের মামলা করে। মেয়েটিকে উদ্ধারে মাঠে নামে র‍্যাবের গোয়েন্দা দল।

প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান কক্সবাজার সদরে শনাক্ত করে র‍্যাব-১৫। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দুইজনকে। এর মধ্যে তাওহীদের বাড়ি ঢাকার উত্তরার আটিপাড়ায় এবং আবু সাঈদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে। এসব বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণে বিষয়টি স্বীকার করেছেন দুইজন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে তুলে নেন তাওহীদ- র‍্যাবকে জানিয়েছেন তিনি।

আইনিব্যবস্থা নিতে ওই স্কুলছাত্রী ও গ্রেপ্তার দুইজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

কক্সবাজারর‍্যাবঅপহরণ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise